1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর। এক যুগের বেশি সময় ধরে নানা চড়াই উৎরাইয়ের মধ্যেও টিকে থাকার চেষ্টা করছে দলটি। ধীরে ধীরে সক্রিয় হচ্ছে রাজপথে। জনগণের পাশে থাকতে দলটির পক্ষ থেকে ধাপে ধাপে দেওয়া হচ্ছে নানা কর্মসূচি।

প্রতিষ্ঠার ৪৪ বছরে সবচেয়ে বেশি সময় ক্ষমতার বাইরে আছে বিএনপি। সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি মামলা ও গ্রেফতারে নেতাকর্মীদের নাজেহাল অবস্থা। দলটির শীর্ষ দুই কান্ডারি-চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি পাশে পাচ্ছেন না নেতাকর্মীরা। সব মিলিয়ে কঠিন সংকটের মুখে দলটি।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দলটি প্রতিষ্ঠা হয়।

দিবসটি উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দেওয়া এক বাণীতে বলেছেন, ৪৪ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি বলেন, এই মহান দিনে দলের নেতাকর্মীদের গতিশীল কার্যক্রম ও নিবেদিত প্রাণ হয়ে কাজ করার দৃষ্টান্ত এক অনন্য প্রেরণার সৃষ্টি করেছে। এই ঘোর দুর্দিনে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। দেশের বর্তমান এই ক্রান্তিকালে সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানাই।

একগুচ্ছ কর্মসূচি

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে দলের পক্ষ থেকে। গত মঙ্গলবার দলের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে রয়েছে- বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। দুপুর ১২টায় দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি অনুষ্ঠিত হবে। এতে বিএনপির জাতীয় নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র।

এছাড়াও শুক্রবার (২ সেপ্টেম্বর) বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইভাবে দেশব্যাপী জেলা ও মহানগরসহ সব ইউনিটে দলীয় কর্মসূচির অংশ অনুযায়ী আলোচনা সভা, র‌্যালি ইত্যাদি কর্মসূচি পালনে উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com