1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার

বিএনপির ৩ নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তারা তিনজনই ঢাকা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিংয়ের একটি বাসা থেকে তাদের তুলে নেওয়া হয়। যাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে তারা হলেন- ঢাকা জেলা বিএনপির আওতাধীন কেরানীগঞ্জের কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম মমিন, সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম শহীদ ও সাভার থানা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুরুজ্জামান।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে আদাবরের বাইতুল আমান হাউজিংয়ের একটি বাসা থেকে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তাদের তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয়।

যুবদল নেতা শহীদের ভাই সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, গতকাল সন্ধ্যায় আমার ভাই যুবদল নেতা শহীদুল ইসলাম, সুরুজ্জামান কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুমিনুল ইসলামের বাড়িতে যান। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে শহীদুল, সুরুজ্জামান ও মমিনুলকে তুলে নিয়ে যাওয়া হয়। তুলে নেওয়ার পর থেকে কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। আজকে জানতে পারি ওরা সাভার ডিবি কার্যালয়ে আছে।’

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন বিপ্লব গণমাধ্যমকে বলেন, আমাদের অফিসারদের নেতৃত্বে বিশেষ অভিযান চলছে। তবে কত জনকে আটক করা হয়েছে এখনই বলতে পারছি না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com