1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্খনিউজভিডি ডেস্ক: সরকারের পদত্যাগের একদফা দাবিতে আজ সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোট এবং জামায়াতে ইসলামী। কর্মসূচি জোরদার করার প্রস্তুতি নিয়েছে দলগুলো।

সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ কর্মসূচির আওতামুক্ত থাকবে। কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আবার দুদিন অথবা একদিন অবরোধ কর্মসূচি দেওয়া হতে পারে।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ডের পর থেকে দেশব্যাপী চার দফা হরতাল ও এগারো দফা অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা দলগুলো।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনি প্রচার ছাড়া নির্বাচনি কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোট দেওয়ায় নিরুৎসাহিত হতে পারেন, এমন যে কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

সোমবার (গতকাল) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়েছে। যদিও এমন সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ ও ‘সংবিধান পরিপন্থি’ আখ্যা দিয়ে তা আমলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিসহ সমমনারা। বরং আজ হরতালে রাজপথে নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়াতে ঢাকাসহ সব সাংগঠনিক জেলায় বার্তা দেওয়া হয়েছে।

সকাল-সন্ধ্যা হরতাল সফলে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি সফলে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

পৃথক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদও কর্মসূচি সফলের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। এদিন একই কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনরত ১২ দলীয় জোট, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, গণফোরাম (মন্টু), পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল। হরতাল কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে রাজধানীতে বিক্ষোভ করবে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com