1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

বিএনপির ফরিদপুর সমাবেশ : ইন্টারনেট নেই, পরিবহন বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৬২ বার দেখা হয়েছে

এর আগে বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা শুক্রবার ফরিদপুরে পৌঁছান। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা রাতে সমাবেশস্থলে যান।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে বিএনপি যে সমাবেশ কর্মসূচি শুরু করেছে, এটি তার ষষ্ঠ সমাবেশ।

মূলত নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন, গুম ও খুনের প্রতিবাদ, দলটির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের ফেরার সুযোগ তৈরির জন্য সব মামলা প্রত্যাহারসহ নানা দাবিতে দলটি এ সমাবেশের এ ধারাবাহিক কর্মসূচি শুরু করেছে। এটি শেষ হবে ঢাকার সমাবেশের মধ্য দিয়ে।

এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে সমাবেশ করেছে দলটি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর সমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ গণমাধ্যমকে বলছেন, সমাবেশে লক্ষাধিক লোক হবে বলে তারা আশা করছেন।

ফরিদপুর বিভাগের পাঁচ জেলা ছাড়াও আশপাশের অন্যসব জেলা থেকেও মানুষ এসে সমাবেশে অংশ নিচ্ছে।

বিবিসি বাংলার সংবাদদাতা আকবর হোসেন জানাচ্ছেন, ফরিদপুরকে বিএনপি তাদের সাংগঠনিক বিভাগ হিসাবে বিবেচনা করে। শনিবারের সমাবেশে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, এসব জেলা থেকে লোকজন আসবে।

তবে আগের সমাবেশগুলোর মতো এখানেও আগে স্থানীয়ভাবে পরিবহন ধর্মঘট হয়েছে। আগের মতোই মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের কারণ দেখিয়ে ধর্মঘট ডেকে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে সারা দেশের সাথে ফরিদপুরের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।

ফরিদপুর থেকে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, শনিবার সকাল ৮টা থেকেই শহরে কোনোরকম ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না। মোবাইল বা ব্রডব্যান্ড, কোথাও ইন্টারনেট সেবা নেই।

শুক্রবার বিকেলের মধ্যেই কোমরপুরের ওই সমাবেশ স্থলে অসংখ্য নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তারা সেখানে খণ্ড খণ্ড মিছিল করছেন। সব মিলিয়ে সেখানে একটি উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।

তবে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, সমাবেশ কেন্দ্র করে পুলিশ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

শামা ওবায়েদ অভিযোগ করেন, নেতা-কর্মীদের আসতে পথে পথে পুলিশ বাধা দিচ্ছে। আমাদের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে। এর মধ্যেই কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ।

তবে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান বিবিসি বাংলাকে বলেছেন, আমরা তো নিয়মিত কাজ করেই কূল পাই না, তাদের হয়রানি করবো কীভাবে? এরকম কোনো কিছুই আমরা করছি না। আমাদের কার্যক্রম যেগুলো চলছে, সেগুলো নিয়মিত মামলা, ওয়ারেন্টের মামলার আসামির বিরুদ্ধে, তার বাইরে কিছু না। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com