1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুই আসনে তারেক রহমানের বেসরকারি জয়: রাজনীতিতে নতুন বার্তার ইঙ্গিত কুমিল্লা-৯ আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয়, আবুল কালাম বেসরকারিভাবে নির্বাচিত ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী বিএনপি ঠাকুরগাঁও-১ থেকে মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত দাউদকান্দিতে ধানের শীষের জয়ধ্বনি, বিপুল ব্যবধানে বিজয়ী ড. খন্দকার মোশাররফ হোসেন খুলনা–৫ আসনে অল্প ব্যবধানে পরাজিত মিয়া গোলাম পরওয়ার গণ-অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশ্বমিডিয়ার নজর ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুর উপজেলা বিএনপির বিশাল মিছিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৭ বার দেখা হয়েছে
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুর উপজেলা বিএনপির একটি বিশাল মিছিল অুনষ্ঠিত হয়েছে। অপরদিকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুর পৌর বিএনপিও একটি বিশাল মিছিল করেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ ঘটিকায় শেরপুর উপজেলা বিএনপি দলীয় অফিসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী শুরু করা হয়। পতাকা উত্তোলন করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু সহ সিনিয়র নেতৃবৃন্দ।

বেলা সাড়ে ১০ ঘটিকার দিকে বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকে। বেলা ১১ ঘটিকায় অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সাংসদ গোলাম মোঃ সিরাজ উপস্থিত হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে হাজার হাজার মানুষ নিয়ে বিশ্বরোড দিয়ে শহর প্রদক্ষিণ করেন।

প্রধান অতিথী বলেন, প্রথমেই বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দকে জিয়া পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ দেন।তিনি বলেন দেড় লক্ষ বিএনপির নেতা কর্মীদের নামে মামলা দিয়েছেন। বিএনপির ক্ষমতায় গেলেই মামলাগুলো খালাশ করা হবে। জেলখানায় থাকবে আওয়ামীলীগের নেতারা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাবেক আহবায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা, জিএম সিরাজের পুত্র ও নির্বাহি সদস্য আসিফ সিরাজ রব্বানী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

অন্যদিকে শেরপুর পৌর বিএনপির উদ্যোগে একটি বিশাল মিছিল বিশ্বরোড প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন শেরপুর পৌর মেয়র ও বিএনপি থেকে বহিস্কৃত নেতা জানে আলম খোকা, পৌর সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, হাসানুল মারুফ শিমুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান শেষ করে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com