1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা

বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকার পতনের একদফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ পদযাত্রা করছে বিএনপি। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে শুরু হওয়া এ পদযাত্রা কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নেমেছে। বেলা ১২টার দিকে বিমানবন্দর এলাকায় পৌঁছেছেন নেতারা। ইতিমধ্যে বিমানবন্দর সড়ক লোকে-লোকারণ্য। নেতাকর্মীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা।

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে এই পদযাত্রা করছে। বেলা ১১টা ৫ মিনিটে আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রায় রামপুরা ব্রিজ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা অংশ নিবেন। এরআগে পদযাত্রাটি বিমানবন্দর সড়কে পৌঁছালে নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে যায়।

পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রীজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

সরজমিনে দেখা গেছে, বিএনপি ঘোষিত এই পদযাত্রায় অংশ নিতে সকাল ৮টা থেকে আব্দুল্লাহপুরে জড়ো হতে শুরু করে দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দিয়েছেন।

ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দিয়েছেন।

এসময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন। সবার মাথায় বিভিন্ন রঙের ক্যাপ এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে পদযাত্রায় অংশ নিয়েছেন। এছাড়া ট্রাক নিয়ে বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com