1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা

বিএনপির কর্মসূচির দিন ‘শান্তি সমাবেশ’ করবে আ.লীগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামী শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীতে ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ করবে আওয়ামী লীগ৷ অন্যদিকে একই দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহানগরে কালো পতাকা মিছিলের কর্মসূচি আছে বিএনপির।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানিয়েছেন, শনিবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সামনে ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করবে।

তিনি আরও জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আ.লীগের একটি সূত্র জানায়, আগামী ২৭ জানুয়ারি ঢাকায় জমায়েত হওয়ার চেষ্টা করতে পারে বিএনপি। এ কারণে আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজপথে রাখতে এ সমাবেশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় এক বছর আগে থেকে বিএনপি কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোন সহিংসতা করতে না পারে সেজন্য একই দিনে শান্তি সমাবেশ কর্মসূচি দিয়ে রাজপথে থেকেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষ থেকে তখন জানানো হয় বিএনপি’র নাশকতা সহিংসতা ঠেকাতেই আওয়ামী লীগ এই কর্মসূচি দিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com