1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

বিএটিবি’র বিশ্ব গুণগত মান দিবস ২০২৫ উদযাপন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সার্টিফিকেশন বডিস (বিএটিবি) ১৬ নভেম্বর ঢাকার বিআইএম অডিটোরিয়ামে বিশ্ব গুণগত মান দিবস ২০২৫ উদযাপন করেছে।

এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল “Quality: Think Differently (গুণগত মান, ভিন্নভাবে ভাবুন)”।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান এনডিসি, সচিব (চলতি দায়িত্ব), শিল্প মন্ত্রণালয় এবং মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)। তিনি বলেন, গুণগত মান এখন আর ঐচ্ছিক নয়; এটি জাতীয় প্রতিযোগিতার জন্য অপরিহার্য শর্ত। তিনি আরও বলেন,
“বাংলাদেশের উন্নয়ন নির্ভর করে দক্ষতা ও সততার সঙ্গে কাজ করা মানুষ ও প্রতিষ্ঠানের উপর। প্রতিটি সিদ্ধান্ত ও ফলাফলে গুণগত মান নিশ্চিত করতেই হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাতেম, সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ); মিজানুর রহমান, সহ-সভাপতি (অর্থ), বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ); মোঃ আমিনুল ইসলাম, মহাপরিচালক, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি); এবং ড. শাহজাদ আফজাল (পিএইচ.ডি.), মহাপরিচালক, সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (সারসো)।

সরকার, শিল্প, রপ্তানি ও মাননিয়ন্ত্রণ খাতের প্রতিনিধিরা অনুষ্ঠানে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বলেন, মানসম্পন্ন সনদ, কার্যকর পরিদর্শন ও প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা দেশের। শিল্পখাতে আস্থা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সালিম শাহেদ, সভাপতি, বিএসিবি তাঁর বক্তব্যে বলেন, “গুণগত মান বিশ্বাস তৈরি করে আর বিশ্বাস অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করে। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দক্ষতা বিশ্বাসযোগ্যতা ও বৈশ্বিক গ্রহণযোগ্যতার সঙ্গে পরিচালিত হতে সহায়তা করা।’

মোঃ আহসান হাবিব, মহাসচিব, বিএসিবি বলেন, “এটি একটি যৌথ দায়িত্ব। যখন প্রতিষ্ঠানসমূহ গুণগত মানে বিনিয়োগ করে, তখন পুরো দেশ উপকৃত হয়-রপ্তানি সক্ষমতা ভোক্তা আস্থা ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে।

দিবসের সমাপনী পর্বে বক্তারা দক্ষতাভিত্তিক নেতৃত্ব জোরদার এবং শিল্প, সেবা ও সরকারি খাতে গুণগত মানকে একটি মৌলিক জাতীয় মূল্যবোধ হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com