1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

বাবার কবরের পাশে শায়িত হলেন লামিয়া

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি : জুলাই ২৪ আন্দোলনে যুবদল কর্মী শহিদ জসিম হাওলাদারের মেয়ে ধর্ষণের শিকার পর আত্মহত্যা করেছেন।বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় লামিয়াকে। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পটুয়াখালীর পাংগাশিয়া ইউনিয়নে পাংগাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাকে তার বাবার পাশেই দাফন করা হয়।

এ সময় জানায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, এনসিপির মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম, গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট নাজমুল আহসান ‘আমরা বিএনপি পরিবার’ – এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, পটুয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নাহিয়ান প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে লামিয়া নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার হন। তিনি ওই ঘটনার দুইদিন পর গত ২০শে মার্চ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছিলেন। মামলার এজাহারভুক্ত দুই আসামি সাকিব মুন্সী ও সিফাত মুন্সী কারাগারে আছেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com