1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে বিএফডিএসের ইফতার ও দোয়া মাহফিল, স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন ডেপুটি স্পিকার পদ গ্রহণে সিদ্ধান্তহীনতায় জামায়াত, কাল সংসদীয় কমিটির বৈঠক ফুলস্কেল সংঘাতের পথে মধ্যপ্রাচ্য: কৌশলগত সংযম থেকে সরাসরি পাল্টা আক্রমণে ইরান পাঁচবিবিতে চেয়ারম্যান নাজমুলের পারিবারিক ইফতার মাহফিলে হাজারো রোজাদার উপস্থিত খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: ক্ষেপণাস্ত্রে লেখা ‘আপনার সেবায় নিয়োজিত’ বার্তা ঘিরে আলোচনা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বদলাবে না, বাস্তবায়ন শুরু—প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবার অপেক্ষায় ৪দিন ফ্রিজিং শেষে মেয়ের দাফন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে স্বামীর বাড়িতে রহস্যজনক মৃত্যু হওয়া ২০ বছর বয়সী সানজিদাকে অবশেষে দাফন করা হয়েছে। মালয়েশিয়া প্রবাসী বাবার অপেক্ষায় চারদিন ফ্রিজিং গাড়িতে রাখা হলো মেয়ের নিথর দেহ।

বাবা দেশে ফেরার পর বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাইচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজা শেষে কাইচাইল সামাজিক কবরস্থানে সানজিদাকে দাফন করা হয়।

সানজিদার খালা সুমাইয়া জানান, বুধবার রাত ২টার দিকে মালয়েশিয়া থেকে নিজ বাড়িতে ফেরেন সানজিদার বাবা সাইদ শেখ। বাড়ি ফেরার পর থেকেই বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। জানাজার আগেও তিনি কয়েকবার মূর্ছা গেছেন।

১২ ডিসেম্বর রাতে স্বামীর সঙ্গে এক বিছানায় ঘুমালেও সকালে ঘরের আড়ার সঙ্গে সানজিদার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। মেয়ের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা। স্বামীর সঙ্গে এক বিছানায় ঘুমানো মেয়ে কীভাবে ঘরের আড়ার সঙ্গে ঝুলল তা নিয়ে এখনো চলছে জল্পনা-কল্পনা।

নিহত সানজিদার প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, চারদিন ধরে কাইচাইল চৌকিদারপাড়া জামে মসজিদের সামনে ফ্রিজিং গাড়িতে সানজিদার মরদেহ রেখে দেওয়া হয়েছিল। সানজিদার বাবা মালয়েশিয়া থেকে ফেরার অপেক্ষায় মরদেহ এভাবে রাখা হয়েছিল। বুধবার রাতে বাড়ি ফেরেন সানজিদার বাবা। সকালে তাকে দাফন করা হয়।

জানা গেছে, মাত্র সাত মাস আগে একই গ্রামের শাহজাহান ব্যাপারীর ছেলে সাহারিয়ার রাতুলের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ে হয় সানজিদার। ঘটনার দিন রাতে স্বামী রাতুলের সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন সানজিদা। পরদিন সকালে সানজিদাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলতে দেখেন স্বামী রাতুল।

পরে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নামিয়ে খাটের ওপর রেখে এলাকাবাসীকে খবর দেন রাতুলের মা। এরপর এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

১৩ ডিসেম্বর বিকেলে মরদেহটি স্বজনদের বুঝিয়ে দেয় পুলিশ। এরপর সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে ফ্রিজিং গাড়ি আনা হয়। এ সময় সানজিদার মরদেহ বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে কাইচাইল চৌকিদার পাড়া জামে মসজিদের সামনের রাস্তায় ফ্রিজিং গাড়িতে রেখে পাহারা দেন পরিবারের সদস্যরা।

নিহতের মা সাহিদা বেগম বলেন, আমার মেয়ে ওই ছেলেকে পছন্দ করায় আমি পরিবারের সবাইকে বুঝিয়ে কোরবানির ঈদের এক সপ্তাহ আগে বিয়ে দেই। আমার মেয়ে কীভাবে মারা গেছে আমি কিছু বলতে পারি না।

টঙ্গিবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের বুঝিয়ে দেই। নিহতের বাবা মালয়েশিয়া থেকে আসার অপেক্ষায় মরদেহ ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে বলে শুনেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com