1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বান্দরবানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বান্দরবানের গরীব, অসহায় আর দুস্থ রোগীদের  জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আযোজন করা হয়েছে।  সকালে ১০ টা থেকে বান্দরবান স্থানীয়  ঈদগাঁ মাঠে বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশনের আয়োজনে এবং বান্দরবান সেনা রিজিয়ন, জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক সহযোগিতায় উক্ত মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

পার্বত্য জেলা বান্দরবানে অসহায় ও দুস্থ রোগীদের সেবা প্রদান করার লক্ষ্যে দিনব্যাপী  ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪৩জন বিশেষজ্ঞ চিকিৎসক নাক কান গলা, গাইনি, দন্ত, চর্ম,  চিকিৎসাসহ বিভিন্ন রোগের  বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদান পাশাপাশি রক্ত পরীক্ষা করা হয়েছে।

আয়োজকেরা জানান, ২০১৯ সাল থেকে বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশন যাত্রা শুরু করেছে আর এই সংগঠনের প্রায় ১৬০জন স্বেচ্ছাসেবক নিয়মিত সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। বিভিন্ন জায়গা থেকে দুঃস্থ ও অসহায় রোগীরা এসে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

চিকিৎসকদের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন স্কাউট, বিডি ক্লিনিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান ছাত্র প্রতিনিধিগণ,বন্ধু সভার সদস্যরাসহ কয়েকটি মানবিক সংগঠন।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশন সমন্বয়ক রুমানা প্রিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান সমন্বয়ক আসিফ ইকবাল, ছাত্র প্রতিনিধি মো:হাবীব, মো: জাহিদ,বন্ধু সভার লিডার বাপ্পা,আইএফআইসি ব্যাংক (প্রাঃ) লিমিটেড বান্দরবান শাখা প্রধান মো: রেজাউল করিম প্রমুখ। এছাড়াও বান্দরবানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ আর্থিক ভাবে সহযোগিতা করে মানবিক কাজে পাশে ছিলেন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক প্রাইভেট লিমিটেড বান্দরবান শাখা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com