1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি তৌহিদ আজিজের ‘যুদ্ধ না শান্তি : কোন পথে বিশ্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন জাতীয় স্বার্থে আপস নয়, বিচ্যুতি হলে প্রতিরোধ গড়বে জামায়াত: শফিকুর রহমান মোজতবা খামেনির তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের অধিবেশন না ডাকলে আন্দোলনে যাবে ১১-দলীয় জোট দায়িত্বশীল নাগরিক হলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব— প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা শুরু মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’, গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় শায়লা রহমান তিথি। আগামীকালও (৩১ অক্টোবর ২০২৫ তারিখে) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনী চলবে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, স্বর্ণালী চৈতী, আরজুমান্দ আরা বকুল, নাজমুল হক বাবু, এবং সাবিকুন্নাহার কাঁকন। চলচ্চিত্রটির প্রযোজক তাপস দাস ও কামাল বায়েজিদ।

“ঝরা পাতার চিঠি” এমন এক মানুষের আত্মঅনুসন্ধানের গল্প, যিনি সমাজ, পরিবার ও বিবেকের টানাপোড়েনে নিজের জীবনের অর্থ খুঁজে ফেরেন। ভালোবাসা, অনুশোচনা ও আত্মত্যাগের মিশেলে নির্মিত এই চলচ্চিত্র মানবজীবনের জটিল আবেগ ও সিদ্ধান্তের গভীরে প্রবেশ করে।

প্রিমিয়ার শো-তে চলচ্চিত্রটির অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীগণসহ শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, মিউজেসিয়াম মীর মাসুম, গীতিকার, সুরকার ও শিল্পী মো. আবুল বাশার, বাংলা একাডেমির মহাপরিচালক, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক মো. আনিসুর রহমান, সাহিত্যিক ও কবি ঝর্না রহমান, খান নজরুল ইসলাম হান্নান (নির্বাহী পরিচালক, অবারিত বাংলা), কোহিনূর কোম্পানি ও প্রাণ আরএফএল গ্রুপ-এর সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য শতাধিক সুধীজন।

পরিচালক শায়লা রহমান তিথি বলেন, “ঝরা পাতার চিঠি মূলত মানুষ ও জীবনের সম্পর্কের গল্প। আমরা যতই আধুনিক হই না কেন, ভালোবাসা, বিবেক ও অনুশোচনার ভেতরেই মানুষ সত্যিকার অর্থে নিজেকে খুঁজে পায়। সেই খোঁজটাই এই চলচ্চিত্রের মর্মবস্তু।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com