1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

বাংলাদেশ থেকে দ. কোরিয়ায় ইমাম নিয়োগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ থেকে ইমাম নিয়োগ দেওয়া হবে দক্ষিণ কোরিয়ার একটি মসজিদে। এ জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার খাপ্পাই মসজিদ ও ইসলামিক সেন্টার এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা হিসেবে কামিল অথবা দাওরা হাদিস বা সমমান মুফতি, মাওলানা অথবা কোরআনে হাফেজ হলে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ যোগ্যতা হিসেবে আরবি, বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় দক্ষতা এবং বিশুদ্ধ কোরআন তেলাওয়াত হলে অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক বেতন প্রায় এক লক্ষ টাকা (১২ লাখ কোরিয়ান উয়ন) ও মসজিদের পক্ষ থেকে বাসস্থানের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে বেতন বৃদ্ধি করা হবে ধাপে ধাপে।

আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত ও সকল মূল সনদপত্রের স্ক্যান কপিসহ সভাপতি বরাবর chyrafique@gmail.com এবং abdurrahimballarpur@gmail.com মেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। ১৫ জুলাই ২০২১ ইংরেজি তারিখের মধ্যে এ আবেদন করতে হবে। এ ছাড়া বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ৮২০১০৫৯১৬৮৬৫৪ (আব্দুর রহিম) অথবা ৮২০১০৫৯৩৮৪৫৭৯ (রফিক আহমেদ চৌধুরী) নম্বরে যোগাযোগ করতে হবে।

খাপ্পাই মসজিদ ও ইসলামিক সেন্টার সূত্রে জানা গেছে, প্রাথমিক নির্বাচিতগণকে অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে।

মসজিদ কমিটির সদস্য রফিক আহমেদ চৌধুরী এ নিয়োগ সম্পর্কে বলেন, আমাদের আগে ফান্ডিং সমস্যা ছিল কিন্তু এখন সমস্যা নেই। গত ১৩ বছর ধরে মাসাল্লা ছিল অস্থায়ী। তিন বছর আগে জমি ক্রয় করে এখন আমরা স্থায়ী মসজিদ তৈরি করেছি। কোরিয়া মুসলিম ফেডারেশনের (কেএমএফ) সাহায্য সহযোগিতা নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে, যোগ্যতাসম্পন্ন ভালো একজন ইমাম নিয়োগ করার আশা প্রকাশ করেন তিনি।

মসজিদ কমিটির সদস্য মো. ইফতেখার বলেন, ইমাম হিসেবে যিনি নিয়োগ পাবেন প্রথমে তিনি আসবেন এবং বছর খানেক পরে পরিবার নিয়ে আসতে পারবেন।

জানা যায়, এই মসজিদে প্রায় ৪০০ জন মুসল্লি হয় ঈদের জামাতে। মসজিদ কমিটিতে বাংলাদেশিসহ আফগানিস্তান ও কাজাখাস্তানের সদস্যও রয়েছে। এ ছাড়া পাকিস্তানি, শ্রীলংকা ,উজবেকিস্তান, ইন্দোনেশিয়াসহ আরও বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের লোকজন এখানে নামাজ আদায় করে থাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com