1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতৃত্বের দৃঢ়তা ও একতার প্রতিশ্রুতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৪৯ বার দেখা হয়েছে

প্রতিবেদক: মো. কাজল : গাজীপুর মহানগরীতে অবস্থিত বাইপাস এলাকা সংলগ্ন একটি স্থানে ৩রা জানুয়ারি, রোজ শুক্রবার, বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জাগ্রত সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক আরিফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জাগ্রত সংবাদ-এর নির্বাহী সম্পাদক ইমরান হক। সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার রওজা, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মমিন খান, যুবদলের নেতা মনিরুল ইসলাম (মনির), যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হক, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, খোকন মিয়া, মোবারক হোসেন, এরশাদ, নজরুল ইসলাম (দুদু), রোকন, ফরহাদ সরকার, সোহেল রানা, এম. এ. মোতালেব মিরাজ, সুমন মিয়া, সাগর আহমেদ, মান্নান প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন নবম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম জানান, গাজীপুর মহানগরের ন্যায় দেশের প্রতিটি মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হবে, যাতে নবম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায়।

তিনি আরও বলেন, সংগ্রামী সভাপতি মোক্তার আকন্দের ভালোবাসা ও দিকনির্দেশনায় নবম প্রতিষ্ঠাবার্ষিকী বড় পরিসরে, রাজনৈতিক গঠনতন্ত্র অনুযায়ী সুন্দরভাবে সম্পন্ন করা হবে।

এ সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত নেতাকর্মীরা “বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সম্মানিত সভাপতি মোক্তার আখন্দ ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়িনাই” এবং “সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়িনাই” এই স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো পরিবেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com