1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে: রিজভী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা বাংলাদেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে। বাংলাদেশ এখন উন্মুক্ত নয় বরং উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে। যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, দেশে গণতন্ত্র ফেরাতে চায়, বাকস্বাধীনতা ফেরাতে চায়, তাদের জায়গা হচ্ছে কারাগারে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতা ইশরাক হোসেনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা চুরি করে, সন্ত্রাস করে এবং যারা মানুষ খুন করে তারা সবাই সরকারের লোক, মন্ত্রী, এমপি বা দলের নেতাদের আত্মীয়-স্বজন। দেশে সামাজিক অনাচার যারা করছে তারা ক্ষমতাসীন দলেরই লোক। বাংলাদেশ ব্যাংক থেকে যারা কোটি কোটি ডলার চুরি করছে তাদের পুলিশ ধরতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির তদন্তের ঘটনা ৭৮ বার পিছিয়েছে। সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১০৯ বার পিছিয়েছে। অথচ ইশরাকের মতো তরুণ, যে বিদেশ থেকে লেখাপড়া করে তার বাবার মতো মানুষের সেবা করতে রাজনীতি করছে তাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, আজকে সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত। মিছিলের আওয়াজ শুনলেই নেতাকর্মীদের গ্রেপ্তার করে।

আজকে আতঙ্ক থেকেই নিরব, টুকু, আবু আশফাকসহ নেতাকর্মীদের কারাগারে বন্দী করে রেখেছে। ছোট ছোট বালুকণা দিয়ে যেমন মহাদেশ তৈরি হয়, তেমনি অচিরেই আমাদের আন্দোলন থেকে প্লাবন তৈরি হবে। এ সরকারকে বিদায় করে নেতাকর্মীদের মুক্ত করতে পারবো, ইনশাআল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com