1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি  : বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার জন্য সেদেশের Under Secretary of State (International Trade) Jarno Syrjala কে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টার সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ফিনল্যান্ড সরকারের এ উচ্চ প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ করেন।

বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু, দূতাবাস চালু, রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, ফিনল্যান্ডের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের চলমান বিভিন্ন সংস্কার প্রক্রিয়ায় দেশটি সহযোগিতা করতে পারে। তাছাড়া দেশটিতে বাংলাদেশ থেকে আরও বেশি হারে দক্ষ ও শিক্ষিত জনশক্তি রপ্তানি করা প্রয়োজন। এক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়ে Under Secretary of State বলেন, ফিনল্যান্ডে প্রায় ৬ হাজার বাংলাদেশী অভিবাসী রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে শিক্ষার্থী। যারা দেশটির আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে ফিনল্যান্ডের সরাসরি কোন দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়ায় জটিলতা ও দীর্ঘসূত্রিতা হচ্ছে। বর্তমানে ফিনল্যান্ড ভারতের নয়াদিল্লীতে অবস্থিত দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রম চালাচ্ছে। ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও দু’দেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীরতর করার জন্য ঢাকায় ফিনল্যান্ডের একটি দূতাবাস খোলা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ ব্যাপারে একমত পোষণ করে ফিনল্যান্ডের Under Secretary of State (International Trade) Jarno Syrjala বিষয়টি সেদেশের সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেবেন বলে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারের নাগরিক। মানবিক কারণে বাংলাদেশ প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এখন সময় এসেছে তাদেরকে নিজ দেশে প্রত্যাবাসনের। এ ব্যাপারে তিনি ফিনল্যান্ড সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা এসময় বাংলাদেশ থেকে আরও অধিক হারে তৈরি পোশাক আমদানি ও বিনিয়োগের জন্য ফিনল্যান্ডের Under Secretary of State কে আহ্বান জানান।

বৈঠকে ফিনল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের Unit for South Asia and Southeast Asia এর ডিরেক্টর Veikko Kiljunen, South Asia এর টিম লিডার Ville Andersson, ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত (Delhi based) Kimmo Lähdevirta সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com