1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

‘বাংলাদেশে খেয়াল-খুশিমতো গ্রেপ্তার’, উদ্বিগ্ন জাতিসংঘ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ বার দেখা হয়েছে

বাংলাদেশের রাজনীতিতে অতিরিক্ত শক্তি প্রয়োগ ও খেয়াল-খুশিমতো গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে এ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকারের প্রতি সম্মান দেখানোর তাগিদ দিয়েছেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি জানান, মহাসচিব শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় এগিয়ে যেতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্টিফেন ডুজারিক বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার রিপোর্টে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। ওই সহিংসতায় কমপক্ষে ৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। তিনি সহিংসতা থেকে বিরত থাকতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেছেন, ‘অতিরিক্ত শক্তি প্রয়োগ বা খেয়াল-খুশিমতো গ্রেপ্তার করা উচিত নয়। ’ মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com