1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্রের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে

জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক ১ নভেম্বর নিউইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি মনে করি আমরা খুব স্পষ্টভাবে কথা বলেছি।’

তিনি বলেন, তারা এই সময়ের মধ্যে হয়রানি বা নির্বিচারে গ্রেফতার অথবা সহিংসতার বিরুদ্ধেও কথা বলেছে।

বাংলাদেশ সরকার বলেছে, পরবর্তী নির্বাচন ২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এটি ‘অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ’ হবে এবং কে অংশগ্রহণ করবে বা করবে না তা গুরুত্বপূর্ণ নয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার ১ নভেম্বর ওয়াশিংটনে পৃথক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি বহুবার বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সবার দায়িত্ব- সব রাজনৈতিক দল, ভোটার, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ নিজেদের জন্য যা চায় যুক্তরাষ্ট্রও তাই চায়, আর তা হলো- অবাধ, সুষ্ঠু নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।’ সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com