1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খালখনন কর্মসূচি উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত করবেন নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান সংবিধান সংশোধন ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন* ছয় আঙুলের ভিডিও নিয়ে বিতর্ক: এআই গুজব নাকচ, জীবিতই আছেন Benjamin Netanyahu

বাংলাদেশকে হারিয়ে যা বললেন রশিদ খান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সুপার এইটের এই ম্যাচেই তিন দলের সেমিফাইনাল ভাগ্য ঝুলেছিল। শেষ চারে উঠার লড়াইয়ে আফগানিস্তানকে অল্পতেই আটকে দিয়েছিল বাংলাদেশ। তবে ১২ দশমিক ১ ওভারের সমীকরণ মেলাতে পারেননি নাজমুল হোসেন শান্তর দল।

সমীকরণ তো দূরে থাক, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত ৮ রানে হেরেছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এতে প্রথমবারের মতো বিশ্বমঞ্চের সেমিতে জায়গা করে নিয়েছে আফগানরা। আর টিম টাইগার্সের হারে অস্ট্রেলিয়ারও বিদায় ঘণ্টা বেজেছে।

ম্যাচ শেষে আফগান অধিনায়ক রশিদ খানের ভাষ্য, ‘আমরা ভেবেছিলাম ১৩০-১৩৫ ভালো সংগ্রহ। কিন্তু আমরা ১৫ রান কম করেছি। আমরা জানতাম যে বাংলাদেশ চালিয়ে খেলবে আর আমাদেরকে সুযোগ গুলো নিতে হবে। আমাদের অতিরিক্ত কিছু করার দরকার ছিল না, শুধু নিজেদের পরিকল্পনা মতো খেলার চেষ্টা করলেই যে হতো এটা আমরা জানতাম।’

ব্রায়ান লারাকে ধন্যবাদ জানিয়ে রশিদ বলেন, ‘কেবলমাত্র ব্রায়ান লারা বিশ্বাস করেছিলেন যে আমরা সেমিতে উঠতে পারব। আমরা তাকে ঠিক প্রমাণ করেছি। আমরা যখন তার সঙ্গে একটা পার্টিতে দেখা করেছি, তখন তাকে বলেছিলাম যে আমরা তাকে হতাশ করব না।’

দেশের জনগণকে নিয়ে রশিদের মন্তব্য, ‘আমরা ঘরের লোকদের খুশি করতে চেয়েছি। সবাই এটার জন্য কঠোর পরিশ্রম করেছে। আফগানিস্তানে এখন দারুণ উৎসব চলছে। আমাদের জন্যও এটা অনেক বড় অর্জন। আমরা অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এর আগে এখানে পৌঁছেছি, কিন্তু এটা বিশ্বকাপ। আমার বলার ভাষা নেই যে আফগানিস্তানে এখন কত বড় উৎসব চলছে।’

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ জুন) সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে আফগানিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com