1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

বরিশাল-৬ আসনে আ. লীগের দলীয় মনোনয়ন জমা দিলেন ইঞ্জিনিয়ার এস. এম মনজুরুল হক মঞ্জু।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য ও দেশের প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এস. এম মনজুরুল হক মঞ্জু দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১১টায় হাজারো নেতাকর্মীদের মিছিল নিয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে নৌকার মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।

বাকেরগঞ্জের কাকরধা গ্রামের বাসিন্দা মঞ্জুর বাবা মরহুম শামসুল হক সিকদার ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আজন্ম আওয়ামী লীগার বাবার পথ ধরে মঞ্জুরুল হক মঞ্জু নিজেও ছাত্রলীগের মাধ্যমে শুরু করেন তার রাজনৈতিক জীবন। ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

পেশায় প্রকৌশলী এই আওয়ামী লীগ নেতা এ পর্যন্ত পালন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচন মনিটরিং কমিটির সদস্য, প্রকৌশল পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির উপ-কমিটির সহ-সম্পাদকের দায়িত্ব। তিনি বাংলাদেশ ইন্সটিটিউিট অব ইঞ্জিনিয়ার্সের যুগ্ম সাধারণ সম্পাদক ও দুইবার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া বর্তমানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, বাংলাদেশ প্রকৌশল পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ ইন্সটিটিউিট অব ইঞ্জিনিয়ার্সের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবন থেকে শুরু করে বিএনপি-জামায়াত জোট সরকারের বিভিন্ন সময়ে বারবার হামলা নির্যাতনের শিকার হওয়া মঞ্জুরুল হক মঞ্জু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) থেকে দুই বছরের জন্য বহিষ্কার ছিলেন। এছাড়া ছাত্রলীগ নেতা হওয়া হল থেকে হন চিরতরে বহিষ্কার।

দলীয় মনোনয়ন ফরম জমাদান শেষে বরিশাল-৬ আসনে আ. লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এস. এম মনজুরুল হক মঞ্জু, ২০০৮ সালে আওয়ামী লীগ মহাজোটকে আসনটি ছেড়ে দেওয়ার পর টানা তিনবার দখলে চলে যায় জাতীয় পার্টির। এবার বিশ্বাস দল অন্যকোন পার্টির সাথে আসনটি ভাগাভাগি করবে না। ছাত্ররাজনীতি থেকে জড়িত একজন আওয়ামী লীগের নেতার হাতেই নৌকা তুলে দিবেন। তেমন হলে নৌকা পাওয়ার জন্য শতভাগ আশাবাদী।

এসময় উপস্থিত ছিলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের হাজারো নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com