1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

বরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, ১৫ জন আহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির ডাকা অবরোধ সফল করতে বরিশালে পৃথক ৪টি মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। একটি মিছিলে পুলিশের লাঠিচার্জে ১৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। আটক হয়েছে ৩ জন। এদিকে অবরোধে দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি।

বুধবার সকাল ৭টায় নগরীর বাজার রোড এলাকায় বিক্ষোভ মিছিল করে ওয়ার্ড ছাত্রদল। সকাল ৯টায় নগরীর লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। দুপুর ১টায় নগরীর বটতলা টেম্পু স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপি। এ সময় পুলিশ ওই মিছিলে লাঠিচার্জ করলে বিএনপির ১৫ জন নেতাকর্মী আহত হয় বলে জানিয়েছেন মহানগর বিএনপির দপ্তর বিষয়ক সদস্য জাহিদুর রহমান রিপন। পুলিশ ঘটনাস্থল থেকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলী হায়দার বাবুল এবং ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মো. মিনারকে আটক করে।

অপরদিকে দুপুর দেড়টায় নগরীর বান্দ রোড ঈদগাহ মাঠ এলাকায় মিছিল করে মহানগর স্বেচ্ছাসেবক দল। এ সময় পুলিশ মিছিলটি ধাওয়া করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান মঞ্জুকে আটক করে।

এদিকে বিএনপির ডাকা অবরোধে দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। স্থানীয় রুটের লঞ্চ ও বাস চলাচল করলেও যাত্রী তুলনামূলক কম। নগরীর অভ্যন্তরে চলাচল করছে প্রচুর সংখ্যক থ্রি হুইলার এবং রিক্সা-অটোরিক্সা। নগরীর দোকান, অফিস-আদালত, ব্যাংক-বীমা এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com