1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

বরগুনায় বাবার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় মা-মেয়েকে মারধর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বরগুনার আমতলীতে সাকিব খান নামে এক মাদকসেবী যুবকের সঙ্গে কথা বলতে রাজি না হওয়ায় মা-মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে বাবা আব্দুস ছালাম মৃধা ও সাকিব খানের বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার চলাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার চলাভাঙ্গা গ্রামের আব্দুস ছালাম মৃধা প্রতিবেশী বিধবা শাহিনুর নামের এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই অবৈধ সম্পর্ক পাকাপোক্ত করতে বিধবা নারীর ছেলে মাদকসেবী সাকিব খানের সঙ্গে তার মেয়েকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেন বাবা ছালাম। তবে এ প্রস্তাবে রাজি হয়নি মেয়ে।

ভুক্তভোগী মেয়ের অভিযোগ- বাবা ছালাম মৃধার সহযোগিতায় মাদকসেবী সাকিব খান তাকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছে। বুধবার রাতে বাবা ছালাম মৃধা ওই সাকিব খাঁনকে নিয়ে তার বাড়িতে যান। পরে মেয়েকে ওই ছেলের সঙ্গে কথা বলতে নির্দেশ দেন। কিন্তু বাবার এ আদেশ মানকে রাজি হয়নি মেয়ে। এতে ক্ষিপ্ত হয়ে বাবা ছালাম মৃধা ও সাকিব খাঁন তাকে মারধর শুরু করে। মেয়েকে রক্ষায় মা এগিয়ে গেলে তাকেও পিটিয়ে জখম করে।

পরে তাদের ঘরের মধ্যে আটকে রাখে। খবর পেয়ে ওই মেয়ের নানা আনোয়ার হোসেন হাওলাদার আব্দুস ছালাম ও বখাটে সাকিব খান ও বিধবা নারী শাহিনুর বেগমের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওইদিন রাত ১২টার দিকে তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবা আব্দুস ছালাম ও সাকিব খান পালিয়ে যায়।

ওই মেয়ে বলেন, মাদকসেবী সাকিব খান আমাকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করে আসছে। আমি এ ঘটনা বাবাকে জানালে বাবা উল্টো আমাকে ওই ছেলের কথা শুনতে নির্দেশ করেন। বুধবার রাতে বাবা ওই ছেলেকে নিয়ে বাড়িতে আসেন এবং আমাকে ওই ছেলের সঙ্গে কথা বলতে নির্দেশ দেয়। আমি বাবার কথায় রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে ও মাকে মারধর করেছে।

ওই মেয়ের মা কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার স্বামী ছালাম মৃধা প্রতিবেশী বিধবা শাহিনুর নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। তার পরকীয়া পাকাপোক্ত করতে আমার মেয়েকে বিধবা নারীর ছেলে সাকিব খানের সঙ্গে বিয়ে দেওয়ার উদ্যোগ নেয় এবং মেয়েকে ওই ছেলের সঙ্গে কথা বলতে নির্দেশ করে। মেয়ে বাবার নির্দেশ না মানায় আমার স্বামী ছালাম মৃধা এবং সাকিব খাঁন মিলে আমাকে ও আমার মেয়েকে মারধর করেছে।

তিনি আরও বলেন, একজন বাবা হয়ে মেয়ের এমন সর্বনাশ করতে পারে? আমি এ ঘটনার বিচার চাই।

বাবা আব্দুস ছালাম মৃধা সব অভিযোগ অস্বীকার করে বলেন, কথা না মানায় মেয়েকে লাঠি দিয়ে কয়েকটি আঘাত করেছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাওহিদুল ইসলাম বলেন, মা ও মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com