1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন। দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ইরানে স্থল হামলা হলে আমিরাত ‘শত্রু’—তছনছ করার হুঁশিয়ারি তেহরানের ১৩ দিনের বিরতি শেষে আবারও সরব জাতীয় সংসদ—রাষ্ট্রপতির ভাষণের ওপর শুরু আলোচনা

বঙ্গবন্ধু কন্যা বিশ্ব মুসলিম উম্মাহসহ দেশের শান্তি-উন্নয়নে কাজ করছেন: ইঞ্জি. মো. আবদুস সবুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে
  • বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা বিশ্ব মুসলিম উম্মাহসহ দেশের শান্তি-উন্নয়নে কাজ করছেন। ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিয়েছেন৷ বিশ্বে মুসলমানদের শান্তি অব্যাহত রাখতে বিশ্বনেতাদের প্রতিও প্রধানমন্ত্রী আহবান জানিয়েছেন।

শুক্রবার (২৭ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দি পৌরসভার বাড়াগাঁও কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজের প্রাক্বালে এসব কথা বলেন ইঞ্জি. মো. আবদুস সবুর।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ইসলাম শান্তির ধর্ম। জনগণের সেবা ও সমৃদ্ধির জন্য সকল ধর্মে নির্দেশ দেওয়া হয়েছে। যারা জনগণের জান-মাল বিনষ্ট করতে চায় তারা দেশ-জনগণ-ধর্মের শত্রু।

তিনি আরও বলেন, আগামীকাল বিএনপি-জামায়ত মহাসমাবেশের নামে যদি সন্ত্রাসী কার্যক্রম করে জনগণের ক্ষতি করতে চায় তাহলে আওয়ামী লীগ হাত গুটিয়ে বসে থাকবে না। জনগণের সম্পদ বাঁচাতে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, সকল ধর্মেই মানবতার কথা বলা হয়েছে। সেই জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই এদেশের মানুষ ও মানবতা নিরাপদ।

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে মুসল্লীদের কাছে দোয়া চান ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জহির খন্দকার, দাউদকান্দি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার,কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার,দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন,পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ দাউদকান্দি-তিতাস উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com