1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

বগুড়ায় মহাসড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা উত্তোলন, গ্রেফতার ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৯৫ বার দেখা হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ায় অভিযান চালিয়ে মহাসড়কে চাঁদা উত্তোলনকারী ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলো বগুড়ার শাজাহানপুর থানার বেতগাড়ী এলাকার মোঃ ছাত্তার আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৭), দুপচাঁচিয়া থানার তালোড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মোঃ মহিদুল ইসলাম (২৯) এবং শাজাহানপুর থানার সুজাবাদ এলাকার মোঃ আব্দুল্লাহ এর ছেলে মোঃ রিপন (২৬)। বুধবার দিবাগত রাত ৮ ঘটিকার সময় বগুড়া শাজাহানপুর থানার সাজাপুর রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব। বৃহস্পতিবার দুপুরে র‍্যাবের পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র‌্যাব-১২ বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন সাজাপুর গ্রামস্থ বগুড়া-ঢাকা মহাসড়কের উপর কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করে বিভিন্ন যানবাহন হইতে চাঁদা উত্তোলন করছে। এই সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ৮ ঘটিকার সময় র‌্যাব বগুড়ার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সাজাপুর গ্রামস্থ রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম (৪৭), মোঃ মহিদুল ইসলাম (২৯) এবং মোঃ রিপন (২৬) কে চাঁদাদাবী আদায়ের ০১টি রশিদ বহি, ০১টি টর্চ লাইটসহ গ্রেফতার করা হয়। র‍্যাব-১২ বগুড়ার পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রশিদ দিয়ে পণ্যবাহী ট্রাকের ড্রাইভারের নিকট হতে টাকা উত্তোলনের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।  

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com