1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

ফেনীর মহিপালে শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:-ফেনীর মহিপালে এক শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা স্টারলাইন পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

আটককৃতরা হলেন, রবিউল আলম (৩৬), সৈয়দ নুর (৩০), ওমর ফারুক (২৫), রশিদ আহম্মদ (২৮), রুহুল আমিন (৩০), ইউনুছ (২৫) ও শিশু হাসান (৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী থেকে কয়েকজন শিক্ষার্থী কক্সবাজার ভ্রমণে যান। গতকাল শুক্রবার রাতে তাঁরা সেখান থেকে স্টারলাইন পরিবহনের একটি বাসে ফেরার পথে কয়েকজন যাত্রীর কথাবার্তা ও আচরণ দেখে রোহিঙ্গা বলে সন্দেহ হয়। পরে বাসটি ফেনীর মহিপালে পৌঁছালে শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা মহিপাল এলাকায় এক শিশুসহ সাত রোহিঙ্গাকে আটকে রেখে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তারা কোন রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে তা জানা যাবে। রোহিঙ্গাদের নির্দিষ্ট ক্যাম্প থেকে বাইরে যাওয়ার অনুমতি নেই। তারা সেই এলাকা ত্যাগ করলে আবার নির্ধারিত ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com