1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

ফাঁকি দিতে পারবে না কোনও ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক মিসাইল পরীক্ষায় সফল ভারত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দূরপাল্লার ক্ষেপণাস্ত্র খুঁজে বের করার ক্ষেত্রে বড় সাফল্য পেল ভারত। বুধবার প্রথমবারের জন্য দূরপাল্লার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এডি ১-এর পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করল দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও), যা সফল হয়েছে।

বুধবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওড়িশা উপকূলের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে দ্বিতীয় পর্যায়ের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের (বিএমডি) ইন্টারসেপ্টর এডি ১-এর পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে। পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য বিভিন্ন ভৌগোলিক স্থানে যাবতীয় বিএমডির অস্ত্র সিস্টেম তৈরি রাখা হয়েছিল। সেগুলোর সাহায্যে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে।

এডি-১ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের জন্য ডিআরডিও-এর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি দাবি করেছেন, সেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের ফলে ভারতের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ক্ষমতা আরও বাড়িয়ে তুলবে।

ওই এডি-১ ক্ষেপণাস্ত্রকে ‘অনন্য প্রকার’-র ইন্টারসেপ্টর হিসেবে উল্লেখ করেছেন রাজনাথ। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশে এরকম অত্যাধুনিক প্রযুক্তি আছে।

পরীক্ষামূলক উৎক্ষেপণে সাফল্য পাওয়ার জন্য সব বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন ডিআরডিও-এর চেয়ারম্যান সমীর ভি কামাত। তিনি জানিয়েছেন, ওই ইন্টারসেপ্টরের ফলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হবে। বিভিন্ন ধরণের লক্ষ্যবস্তুকে খুঁজে বের করতে পারবে ওই ইন্টারসেপ্টর। যে ইন্টারসেপ্টর ৯৯.৮ শতাংশ ক্ষেত্রে নিখুঁতভাবে ‘হিট টু কিল’ করতে পারবে বলে আগেভাগেই জানানো হয়েছিল। সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, ইকোনমিক টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com