1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার দেখা হয়েছে

জালালুর রহমান , মৌলভীবাজার : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ও সাবেক নেতাকর্মীদের নিয়ে ফরমার ছাত্রদল অর্গেনাইজেশন ইউকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে, ইস্ট লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্ট গত (১১ নভেম্বর)। সংগঠনের সভাপতি রুবেল আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাহাঙ্গির হোসেন ও সাংগঠনিক সম্পাদক এস রহমান রাব্বির যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও যুক্তরাজ্য যুবদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এ আফজাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মাহফুজ আহমেদ, ফরমার ছাত্রদল অর্গেনাইজেশন ইউকের অন্যতম উপদেষ্টা সেজুল আহমেদ, তাজুল আহমেদ, মোহাম্মদ সাদিক মিয়া। মৌলভীবাজার জাতীয়তাবাদী যুব ফোরামের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা রাজুল জামান, সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন সাগর, সিনিয়র সহ-সভাপতি জুনেদ আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সদস্য শিপু চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। ফ্যাসিবাদ উৎখাতের জুলাই বিপ্লবে ছাত্রদল এক ঐতিহাসিক ভ‚মিকা পালন করেছে। এই আন্দোলনে ছাত্রদলের ১৪০ জন নেতাকর্মী প্রিয় মাতৃ ভ‚মির জন্য শাহাদাৎ বরণ করেছেন। আমরা আশাবাদী অগ্রজদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিপ্লবে অংশগ্রহণ করা এই তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। তিনি আরো বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তির সংগ্রামে একজন তরুণ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা ছিলো পথহারা জাতীর জন্য এক ত‚র্যধ্বনি। ঠিক তেমনি ভাবে ১৯৭৫ সালে নতুন স্বাধীনতা পাওয়া একটি জাতী যখন গভীর সংকটে পতিত হয় তখন আবার সেই জিয়াউর রহমানকে সিপাহী জনতা ঐক্যবদ্ধ ভাবে নেতৃত্ব দেয়ার জন্য বেছে নেয়। মাত্র সাড়ে তিন বছরের চেষ্টায় প্রিয় মাতৃ ভ‚মিকে তিনি তলাবিহীন ঝুড়ি থেকে অর্থনীতিতে সমৃদ্ধশালী করে তুলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো উনার পরিবারও এই দেশের প্রয়োজনে বারবার এগিয়ে এসেছে। আজকের এই কঠিন সময়ে তাই পুরা জাতী অধীর আগ্রহে অপেক্ষা করছে শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসুরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের। ইনশাআল্লাহ অচিরেই সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশনায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে যাবেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরমার ছাত্রদল অর্গেনাইজেশন ইউকের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী সামাদ, সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন শিপলু, যুগ্ম সম্পাদক সারওয়ার আহমেদ চৌধুরী জীবণ, দুলাল হুসেন জুমান, মোশাররফ হুসেন মিজু, সহ-সাধারণ সম্পাদক আজিজ চৌধুরী, জাহিদ আহমেদ, জুনেদ আহমেদ, মামুন আহমেদ, প্রচার সম্পাদক মোঃ সিফন মিয়া, সহছাত্রী বিষয়ক সম্পাদক মুন্নি বেগম, অন্যতম সদস্য মোহাম্মদ মনজুরুল ইসলাম, ওমর সানি, কাওসার আহমেদ, মৌলভীবাজার জাতীয়তাবাদী যুব ফোরাম যুক্তরাজ্যের সহ সভাপতি জিহাদুল হক চৌধুরী রাজন, রিপন আহমেদ, জাকির তরফদার, সুমন আহমেদ, আনিস রহমান, যুগ্ম সম্পাদক শায়েক আহমেদ, সহ সাধারণ সম্পাদক জাভেদ আলম, জাকির আলী, ফরহাদ আহমেদ, মইনুল ইসলাম, ফখরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে যুক্তরাজ্য যুবদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টা ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকে সোয়ালেহীন করিম চৌধুরীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com