1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

ফতুল্লায় বিএনপির ১১ নেতাকর্মীর নামে মামলা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পঞ্চবটী-মুক্তারপুর সড়কের ভোলাইল এলাকায় গাড়ি ভাংচুর ও রাস্তায় অগ্নিসংযোগের ঘটনায় রাসেল মাহমুদসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার (১ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা এই করেন। এতে আসামি করা হয়েছে গ্রেপ্ততারকৃত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি আমির হোসেন, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন, সদস্য সচিব রিয়াদ দেওয়ান, যুবদল নেতা রতন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফ হোসেন মানিক, যুবদল নেতা মনির, এনায়েত নগর ইউনিয়ন ছাত্রদল নেতা জুম্মন, ফতুল্লা থানা বিএনপির সদস্য কায়েস আহম্মেদ পল্লব, এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জসিম ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল।

এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটী মুক্তারপুর সড়কের বিসিক এলাকায় হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করে রাস্তায় অগ্নিসংযোগ সহ দুটি ট্রাক ভাংচুর করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, রাতে পঞ্চবটী মুক্তারপুর সড়কের বিসিক এলাকায় মশাল মিছিলসহ ব্যারিকেড দিয়ে দু’টি ট্রাকে ভাংচুরের চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ রাসেল মাহমুদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com