1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল রাষ্ট্রপতির ভাষণের সময় স্লোগান দিয়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

‘ফখরুল সাহেব, শিষ্টাচার আমাদের শেখাতে আসবেন না’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন-বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শিষ্টাচার আমাদের শেখাতে আসবেন না।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সিরিজ বোমা হামলা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন আমাদের নাকি রাজনীতির শিষ্টাচার ও সৌজন্যতাবোধ নেই। কারণ আমি বলেছি- বেগম জিয়ার জন্মদিন ছয়টি। তার কাছে জানতে চাই- একজন সাবেক প্রধানমন্ত্রীর ছয়টি জন্মদিবস কেন? আগে ছিল পাঁচটা। সর্বশেষ করোনা পরীক্ষার সময় দেখলাম আরেকটা। ফখরুল সাহেব, এখানে শিষ্টাচার ও সৌজন্যতার বিরুদ্ধে কী করলাম? সত্য তুলে ধরলাম। এসব জন্মদিবস আপনাদেরই সৃষ্টি। আওয়ামী লীগের সাজানো কিংবা বানানো কিছু নয়। করোনা পরীক্ষার সময় জন্মদিবসটা কে লিখেছিল তার উত্তর জানতে চান কাদের।

এ সময় খালেদা জিয়ার প্রকৃত জন্মদিবস জনগণকে জানানোর আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, এবারও (শোক দিবসে) জন্মদিবস পালন করেছেন। প্রতিশোধ ও প্রতিহিংসার মানসিকতা এখনও এখান থেকে সরে যায়নি। কেক কাটেন নাই, কিন্তু ফুলতো দিয়েছেন। মিলাদ মাহফিল করেছেন। মানে হলো ১৫ আগস্ট জন্মদিবস। আপনারা এটাকেই করবেন। শিষ্টাচার আমাদের শেখাতে আসবেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com