1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা এখন বরিশালে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা এখন বরিশালে। গণসমাবেশে অংশ নিতে আজ শুক্রবার বিকাল পাঁচটার দিকে একটি বেসরকারি ফ্লাইটে করে তারা বরিশাল বিমানবন্দরে পৌঁছান।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ রয়েছেন।

বিমানবন্দরে তাদের বরণ করে নেন গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যরা।

অপরদিকে আজ গণসমাবেশস্থলে জুমার নামাজ আদায় করেন দলটির নেতাকর্মীরা। দুপুরে বঙ্গবন্ধু উদ্যানের মাঠে দুটি জামাত অনুষ্ঠিত হয়। একটি জামাতে ইমামতি করেন কলাপাড়া থেকে আসা বিএনপির কর্মী ইকরামুল আহসান।

বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু বলেন, ‘নেতাকর্মীরা রাতে মাঠে ঘুমিয়েছেন। দুপুরে আমরা একসঙ্গে জুমার নামাজ আদায় করেছি। সেখানে এই সরকারের শাসন থেকে মুক্তি পেতে এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়েছে।’

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবশের দিকে দৃষ্টি এখন সবার। বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিমপ্রান্তে একটি অস্থায়ী মঞ্চে বক্তব্য দেবেন জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ লক্ষ্যে ৫০ ফুট দীর্ঘ ও ২৫ ফুট প্রস্থ বাঁশ-কাঠের মঞ্চ করা হয়েছে। মাঠে ও আশপাশের বিভিন্ন সড়কে সাটানো হয়েছে শতাধিক মাইক। দুইদিন ধরে প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা মাঠে অবস্থান নেওয়ায় তাদের নিরাপত্তার জন্য করা হয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com