1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

প্রিয়নবীর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে ইসলামের ছায়াতলে ইহুদি পরিবার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ৫৯ বছর বয়সী অ্যারন কোহেন আনুষ্ঠানিকভাবে ২০০৮ সালে সপরিবারে ইসলাম গ্রহণ করেন। তুরস্কের ইস্তাম্বুলের মধ্যঞ্চলীয় এলাকা বে-উগ্লুতে কালিমায়ে শাহাদাত পাঠ করার মাধ্যমে ইসলামে প্রবেশ করেন।

কোহেন বলেন, ‘আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রচণ্ড ভালোবাসি ও সম্মান করি। তাঁর ব্যক্তিত্ব আমাকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করে। এখন আমি আসমানী ধর্মগুলোর প্রতিও যথাযোগ্য সম্মান প্রদর্শন করি। একই সঙ্গে এটিও বিশ্বাস করি যে, ইসলাম পরিপূর্ণ ও সর্বশেষ ধর্ম।’

তিনি বিয়ে করেছেন এক বিধবা নারীকে। ইহুদিদের একজন ধর্মীয় ব্যক্তি হয়ে তিনি কেন এরকম কাজ করলেন- সেজন্য ওই ধর্মের পণ্ডিতদের কাছ থেকে কটাক্ষের শিকার হন। এরপরই সত্য ধর্ম ইসলাম গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি।

আলুকা তুর্কি পত্রিকা হুররিয়্যাত জানায়, স্ত্রী ও কন্যাকে নিয়ে ইসলামে প্রবেশকারী কোহেন এক সময় ইস্তাম্বুলের একটি ইহুদি উপাসনালয় সিনাগগে কাজ করতেন। তার কণ্ঠ সুমিষ্ট। উপাসনার সময় তার কণ্ঠে ধ্বনিত ধর্মীয় কবিতা অন্যদের মুগ্ধ করত। তিনি যে নারীকে বিয়ে করেছেন, তিনিও ইহুদি পরিবারের মেয়ে। ফ্রান্সের একটি বিদ্যালয়ে চাকরি করতেন। সেখানেই কোহের সঙ্গে তার পরিচয়। এই দম্পতির কোলজুড়ে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা-বাবার সঙ্গে সেও আশ্রয় নিয়েছে ইসলামের সুশীতল ছায়ায়।

সূত্র: আলুকা ও আর-রায়

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com