1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

প্রিন্সেস ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়নার ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৭ সালের আজকের দিনে ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। মৃত্যুর এত বছর পরও শুধু ব্রিটিশ জনগণের কাছেই নয় সারা বিশ্বের অগণিত ভক্তের মাঝে তার স্মৃতি অম্লান।

তার ৩৬ বছরের সংক্ষিপ্ত জীবন নানাভাবে আলোচিত ছিল। ১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে তার বিয়ে ছিল বিশ্বের আলোচিত বিয়ের অন্যতম।

বিয়ের পর থেকে সবসময়ই ছিলেন ক্যামেরাবন্দী। যেখানেই যেতেন ক্যামেরা কখনো তার পিছু ছাড়েনি। হোক সে সন্তানের জন্ম কিংবা জনকল্যাণে চ্যারিটির কাজ। রাজপরিবারের প্রথা ভেঙে মিশতেন সবার সঙ্গে।

বর্ণাঢ্য রাজকীয় জীবন কাটালেও স্বামী প্রিন্স চার্লসের সঙ্গে ছিলো মনোমালিন্য। ১৯৯৬ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। থাকতেন খুবই নিঃসঙ্গ। তাই মাঝে মধ্যেই বেপরোয়া জীবনযাপনে জড়িয়ে জন্ম দেন বিতর্কের।

১৯৯৭ সালে বন্ধু দোদি আল ফায়েদকে নিয়ে ফ্রান্সে বেড়াতে গিয়ে প্যারিসের পোন্ত দ্য ল্য-অ্যালমা টানেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চিরবিদায় নেন পৃথিবী থেকে। তার মৃত্যুর খবর মুহুর্তে স্তব্ধ করে দেয় গোটা বিশ্বকে।

আজ তার মৃত্যুর ২৫ তম বার্ষিকী। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসের গভীর কষ্টের দিন। দিনটিকে এখনো স্বাভাবিকভাবে মেনে নেননি ব্রিটেনের জনগণ। আজও তিনি রয়েছেন মানুষের মণিকোঠায়। সবার মনে এখনো বেঁচে আছেন, অপূর্ব-সুন্দরী আর হাস্যজ্জল প্রিন্সেস অব ওয়েলস হিসেবেই।

প্রতি বছরের মতো এবারও দিনটিতে ডায়নার সমাধি আর তার কেনসিংটন প্যালেসের বাসায় ফুলেল শ্রদ্ধা জানান শত শত ভক্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com