1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

প্রার্থী ৩ : কে হচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট?

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন, তা নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। আজ বুধবারই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র গৃহীত হবে। সম্ভবত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তবে ২০ জুলাই পার্লামেন্ট সদস্যদের গোপন ভোটে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তিনিই বাকি মেয়াদে দায়িত্ব পালন করবেন। সম্ভাব্য প্রেসিডেন্ট পদে এছাড়া স্পিকার মহিন্দা যাপা আবেবর্ধনের নামও শোনা যাচ্ছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে গভীর রাতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর প্রচারিত হয়েছে । স্থানীয় এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর বিশেষ বিমানে করে গোতাবায়া প্রতিবেশী মালদ্বীপের পালিয়ে গেছেন। বিবিসির খবরে বলা হয়, গোতাবায়া স্থানীয় সময় ভোর রাত ৩টায় রাজধানী মালেতে অবতরণ করেন।
তবে তিনি আগেই তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ তা কার্যকর হবে। গ্রেফতার এড়াতেই দৃশ্যত তিনি পালিয়ে গেছেন।

গোতাবায়ার শূন্য আসনে প্রার্থী হচ্ছেন সম্ভবত তিনজন। তারা হলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, শ্রীলঙ্কা পদুজনা পেরামুনা (এসএলপিপি) এমপি ডালেস আলাহাপেরুমা ও বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা।

শ্রীলঙ্কার ইতিহাসে প্রেসিডেন্ট পদ মেয়াদ শেষ হওয়ার আগে ইতোপূর্বে মাত্র একবার শূন্য হয়েছিল। ১৯৯৩ সালের ১ মে প্রেসিডেন্ট আর প্রেমাদাসা আততায়ীর হাতে নিহত হয়েছিলেন।

পার্লামেন্ট ২০ জুলাই গোপন ভোটের আয়োজন করবে। রনিল বিক্রমাসিংহে বাকি মেয়াদে প্রেসিডেন্ট থাকতে চান। তবে এসএলপিপির একটি অংশ তাকে রুখে দিতে বদ্ধপরিকর। এসএলপিপির আরেকটি অংশ ডালেস আলাহাপেরুমার প্রতি সমর্থন ব্যক্ত করেছে। এর আসে এসজেবি তাদের প্রার্থী হিসেবে সাজিদ প্রেমাদাসার নাম ঘোষণা করে।

যে প্রার্থী ৫০ ভাগের বেশি ভোট পাবেন, তিনিই প্রেসিডেন্ট হবেন। কোনো প্রার্থী ৫০ ভাগ ভোট না পেলে এমপিদের অগ্রাধিকারমূলক ভোট গণনা করা হবে। সূত্র : ডেইলি মিরর শ্রীলঙ্কা ও অন্যান্য

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com