1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

প্রার্থিতা হারালেন আ’লীগের শাম্মী, টিকে রইলেন পঙ্কজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বহাল রেখেছেন কমিশন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) থাকার অভিযোগে শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ এবং বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্রের বৈধতার বিষয়টি ঝুলে ছিল।

শাম্মী আহমেদ মনোনয়নপত্রে তার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে প্রার্থিতা বাতিল চেয়ে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ। পরে রিটার্নিং অফিসার শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন।

অন্যদিকে, নির্বাচন কমিশনে দুটি আপিল আবেদন করেছিলেন শাম্মী আহম্মেদ। এর একটি রিটার্নিং কর্মকর্তা যে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন, তা ফিরে পেতে। দ্বৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। অন্যটি পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। তিনি হলফনামায় তথ্য গোপন করেছেন বলে অভিযোগ তুলেছেন শাম্মী আহম্মেদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল শুনানি ছিল ইসিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com