1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির

প্রশাসনিক আদেশেই খালেদা জিয়াকে বিদেশে নেয়া সম্ভব: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকার ইচ্ছা করলে প্রশাসনিক আদেশেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যবস্থা করতে পারেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়া প্রসঙ্গে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মার্কিন গণমাধ্যম ‌‌‘ভয়েস অফ আমেরিকা’কে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে তাকে আগে আদালতে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে।

এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর এই কথাটি সঠিক নয়। কারণ যে আদেশে সরকার বেগম খালেদা জিয়ার সাজা মাপ না করে স্থগিত করেছেন। সেখানে দুইটি শর্ত জুড়ে দিয়েছে। তার একটি শর্ত হলো বিদেশে যাওয়া যাবে না। এই শর্তটি তুলে দিলেই খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা করে আবার দেশে আসতে পারবেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার মূলত একটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে একটা মামলা তৈরি করেছেন। তৈরি করা এই মামলায় সাজাটাও দিয়েছেন ফরমায়েসী সাজা। পাঁচ বছরের সাজাকে দশ বছর করা হয়েছে। তারপর থেকে তাকে কারাগারে নেয়া হয়েছে। এখন তো তিনি অসুস্থ, এতো অসুস্থ যে পরিবার থেকে বেগম জিয়াকে বিদেশে নেয়ার জন্য বারবার বলা হচ্ছে। কিন্তু সরকার যদি তাকে চিকিৎসা নেয়ার জন্য বিদেশ যাওয়ার আগে তাকে আবার কারাগারে নেয়ার কথা বলে তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে, যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই পদক্ষেপ নিতে যাচ্ছে। এটা তাদের সদিচ্ছার ওপর নির্ভর করে। সরকার ইচ্ছা করলে প্রশাসনিক আদেশেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যবস্থা করতে পারেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com