1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

পেনশন স্কিমের নামে টাকা চুরির নতুন ফন্দি করেছে সরকার : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে

তিনি বলেন, কিছু নাই, দেশটাকে ফোকলা বানিয়েছে সরকার। এখন আবার আরেকটা নতুন কায়দা বের করেছে- পেনশন স্কিম। টাকা চুরির আরেকটা নতুন ফন্দি। কিন্তু মানুষ এবার তা হতে দেবে না।

শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর দয়াগঞ্জে সরকার পদত্যাগের এক দফা দাবিতে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ভয়ে মুখ শুকিয়ে গিয়েছে। টেলিভিশনে দেখবেন, এখন মুখে হাসি নাই। চকচকা কাপড় কম পড়েন। যারা-যারা বিদেশে বাড়ি-ঘর তৈরি করেছিল সেটা কীভাবে রক্ষা করবে সেই চিন্তায় আছে।

তিনি আরও বলেন, আজকে সারা দেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, দেখে মনে হবে সারাদেশটা একটা কারাগার।

মির্জা ফখরুল বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার দাবি করে-সাংবিধানিকভাবে নির্বাচন হবে। কোন সংবিধান? এটা বৈধ সংবিধান না। বৈধ সংবিধান তো অনেক আগে আওয়ামী লীগ নিজেরাই কেটে-ছিঁড়ে শেষ করে দিয়েছে।

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নতুন ভিসা নীতি করেছে। তারা বলেছে, যারা-যারা অবৈধভাবে সম্পদ গড়েছে, যারা নির্বাচনে ভোট দিতে বাধা দেবে তাদেরকে ভিসা দেওয়া হবে না।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের পুলিশ ভাইয়েরা, কথায়-কথায় রাতের অন্ধকারে বিনা কারণে ছেলেদের গ্রেপ্তার করেন। আপনাদের ৯ জন বড় অফিসার এখন আমেরিকা যেতে পারেন না। সেখানে যে সম্পদ তৈরি করেছিল সেইগুলোর কি হবে সেই চিন্তায় ঘুম হয় না। আমরা পরিষ্কার করে বলি, পুলিশের সাধারণ কর্মকর্তা তারা কখনো চুরির সঙ্গে জড়িত না। চুরি করে বড়রা।

সরকারের অবস্থা এখন আরও খারাপ বলে মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, আমেরিকার মানবাধিকার সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সরকারকে বলতে শুরু করেছে- বাংলাদেশের ওপর একটা শুনানি হোক। তারা বলছে- বাংলাদেশে বিরোধী দলগুলোর ওপর অত্যাচার-নির্যাতন হচ্ছে, নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। নির্বাচনে বিরোধী দলগুলোকে বাধা দেওয়া হচ্ছে। তাই সরকারের ওপর আবার নিষেধাজ্ঞা দেওয়া হোক।

সরকার পালানোর পথ খুঁজে পাবে না বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কোনো দিকে পথ নেই। উত্তরে পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর। কোন দিকে যাবে, পালানোর কোনো পথ নেই।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে আবারও দাবি জানান মির্জা ফখরুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com