1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

পূজামণ্ডপে হামলা, আহতদের দেখতে হাসপাতালে তথ্য উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাইকারীদের হামলায় আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতালে ছুটে যান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) রাতে ওই মণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটে ও ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অন্তত চারজন আহত হন।

হাসপাতালে গিয়ে নাহিদ ইসলাম বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে ও চিকিৎসার সব খরচ বহন করবে সরকার। পাশাপাশি দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা নাশকতা করার চেষ্টা করছে, কিন্তু আমরা সেই সুযোগ তাদের দিবো না। দুষ্কৃতিকারী যেই হোক, তাদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। বক্তব্য দেওয়ার পর তিনি তাঁতীবাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন।

শুক্রবার রাতে চার-পাঁচজন দুষ্কৃতিকারী তাঁতীবাজার পূজামণ্ডপে পেট্রোলবোমা বিস্ফোরণের চেষ্টা করেন। তারা একটি বোমা ছুড়লেও, সেটা বিস্ফোরিত হয়নি।

বোমা নিক্ষেপকা‌রীকে স্থানীয় জনগণ ধাওয়া দিয়ে ধরে ফেললে তার সহযোগীরা ছুরি দিয়ে কয়েকজনকে জখম করে পালিয়ে যান। এতে অন্তত চারজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্য উপদেষ্টা মিটফোর্ড হাসপাতালে ছুটে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com