1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পুঁজিবাজারে সোমবার (৩১ মে) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৯৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া, ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৬ পয়েন্টে রয়েছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৬ কোটি ৩৩ লাখ টাকা। এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১৫৯ কোটি ২১ লাখ টাকা । ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০২টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৬৩ পয়েন্টে, সিএসই ৫০ সূচক দশমিক ৫ পয়েন্ট কমে ১ হাজার ২৯৭ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট কমে ১০ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৯৭ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯১টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৯৩ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com