1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

‘পিতার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে কষ্ট আর নেই’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের জানাজায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, পিতার কাঁধে সন্তানের লাশ—এর চেয়ে কষ্টের আর কিছু নেই।

মির্জা ফখরুল বলেন, আজকে নতুন নয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একদলীয় শাসন পোক্ত করার জন্য ১৫ বছর ধরে ৬ শ’ নেতাকর্মীকে গুম করেছে। ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এখন আর ক্রন্দন নয়, আমাদের জেগে উঠতে হবে। এই ভয়াবহ কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের জুলুম নির্যাতনের হাত থেকে এই জাতিকে মুক্ত করতে হবে। আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে হবে। এজন্য প্রয়োজন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া। এজন্য প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ আন্দোলন।’

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামরে নুরে আলমের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ৫ থেকে ৭ আগস্ট বিএনপি সারাদেশে শোক পালন করবে। দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ৬ আগস্ট ছাত্রদলের, ৭ আগস্ট কৃষক দলের, ৮ আগস্ট যুবদল এবং ১০ আগস্ট জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ঢাকায় সমাবেশ করা হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুতফর রহমান, এলডিপির ড. রেদোয়ান আহমেদ, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিপির আবু তাহের প্রমুখ।

এর আগে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ১টার দিকে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মরহুম নূরে আলমের গায়েবানা জানাজায় জনতার ঢল নেমেছে।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ, হাবিব উন নবী খান সোহেল, খাইরুল কবির খোকন, আমান উল্লাহ আমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মনায়েম মুন্না যুবদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।

জানাজায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় সাড়ে সাত হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com