1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল

পাসপোর্ট দালালদের ‘বৈধতা’ দেয়া হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকারের কাছে দালাল দিয়ে পাসপোর্ট করানোর অনুমতি চেয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। দালালকে ‘এজেন্ট’ স্বীকৃতি দিয়ে তাদের দিয়ে পাসপোর্ট করানোর পরিকল্পনা গ্রহণ করে এই চিঠি দিয়েছে সংস্থাটি। তাদের ভাষ্য, পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত চাপ কমাতে এই পরিকল্পনা গ্রহণ করেছে তারা।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে এই পরিকল্পনা বাস্তবায়নের অনুমতি চেয়ে একটি চিঠি দিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

সরকারকে চিঠিতে সংস্থাটি জানায়, অনেকে পাসপোর্টের আবেদনের নিয়ম জানে না। ঠিকমতো নাম ঠিকানা লিখতে পারে না। ত্রুটিপূর্ণ আবেদনপত্র নিয়ে এসে হয়রানির শিকার হয়। আবার দালালরাও এ সুযোগে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তাই এ হয়রানি থেকে মুক্তির জন্য দালালদের মধ্য থেকে যোগ্যদের এজেন্ট হিসেবে নিয়োগ করতে চায় অধিদপ্তর। প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের অনুমতি পেলে এজেন্টদের যোগ্যতা নির্ধারণসহ একটি বিধিমালা করা হবে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর স্থানীয় দালাল ছাড়াও ট্রাভেল এজেন্সিকে পাসপোর্টের এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে।

চিঠিতে আরও জানানো হয়, এজেন্টের মাধ্যমে পাসপোর্টের ফরম পূরণ ও আবেদন করতে সরকারি ফি’র বাইরে গ্রাহকের অতিরিক্ত টাকা খরচ হতে পারে। খরচটি চূড়ান্ত না হলেও সেটি অবশ্যই সরকারি ফি’র ১০ শতাংশের কম হবে।

সম্প্রতি দালালদের এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তর দিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন।

বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে বলেছে, সচিব বলেছেন- পাসপোর্ট আবেদনকারী অনেকেই নিজের ফর্ম নিজে পূরণ করতে পারেন না, সাহায্য লাগে। অনেকে অনলাইনে ফর্ম পূরণ করতেও পারেন না। তখন দালালদের প্রয়োজন হয় তাদের। কিন্তু এখন পর্যন্ত লিগ্যালি কেউ কাজটা করে না। এখন যাতে তারা আইনসিদ্ধভাবে কাজটি করতে পারে সেজন্য বৈধতা দেওয়ার এ প্রক্রিয়া নেওয়া হয়েছে।

জমিজমা ও সম্পত্তির দলিল লেখকদের উদাহরণ দিয়ে সচিব আরও বলেন, পাসপোর্টের ক্ষেত্রেও যেহেতু বড় অংশের মানুষের এই সাহায্য প্রয়োজন হচ্ছে, সে কারণে সরকার এই উদ্যোগ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com