1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামা‌টি জেলা প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “চাঁদাবাজদের কঠোর হাতে দমন করা হবে। পার্বত্য চট্টগ্রামের সমস্যার মূলে রয়েছে চাঁদাবাজি। এটি বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও জানান, পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার কমাতে সরকার উদ্যোগ নিচ্ছে। পাহাড় বা সমতল যেখান থেকেই হোক না কেন, অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। তিনি বলেন, “৫ আগস্টের পর থানায় কিছু অস্ত্র হারিয়ে গেছে, যা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধার করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করছেন পার্বত্য উপদেষ্টা। এখানে এসে দেখলাম এখানকার উন্নয়ন শহর কেন্দ্রিক। উপদেষ্টা বলেন, জীবন মান উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছি টাকাটা যেন গরিবের হাতে পৌঁছে টাকাটা দিয়ে তারা আয়ের উৎস সৃষ্টি করতে পারে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ত্রিপুরা রাজ্য সরকারের পার্বত্য চট্টগ্রাম দখল সংক্রান্ত গুজবের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতীয় গণমাধ্যম গুজব রটনায় চ্যাম্পিয়ন। ভারতীয় গণমাধ্যমের এখন মূল কাজ হচ্ছে গুজব ছড়ানো। দেশীয় গণমাধ্যমকে এ বিষয়ে সতর্ক থেকে সঠিক তথ্য তুলে ধরতে হবে।”

বৃহস্পতিবার দুপুরে সাজেক পর্যটন এলাকা এবং ২৭ বিজিবি এর সাজেক বিওপি পরিদর্শন শেষে রাঙামাটির বিজিবি সেক্টর হেড কোয়ার্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহিদ কামাল, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হা‌বিব উল্লাহ, পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হো‌সেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com