1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ও নারীদের উন্নয়নে কাজ করছে সরকার-সুপ্রদীপ চাকমা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সরকার সব সময় আন্তরিক তার এই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের নারীদের উন্নয়নে কাজ করবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন পার্বত্য অঞ্চলের উন্নয়ন অতীতে কাজের কোন ধারাবাহিকতা ছিল না। অন্তর্বতীকালীন সরকার আসার সাথে সাথে ধারাবাহিকতা তৈরি করেছে বলে মন্তব্য করেন পার্বত্য উপদেষ্টা।

আজ ৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গামাটি সার্কিট হাউজে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং আসন্ন বৈসু, বিষু, বিজু, বিহু, সাংগ্রাই, সাংক্রান, চাংক্রান ও অন্যান্য জাতিগোষ্ঠীর সামাজিক উৎসবে আইন শৃঙ্খলার প্রস্তুতি সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সম্প্রতি তিন পার্বত্য জেলায় নারী উন্নয়নসহ অর্থনৈতিক উন্নয়নে আর্থিক ও খাদ্যশষ্য বরাদ্দ প্রদান করা হয়েছে। উপদেষ্টা বলেন, এই বরাদ্দ প্রদানই শেষ না, এটি একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে বরাদ্দ প্রদান করা হবে। তিনি বলেন, সরকারি বরাদ্দ থেকে কেউ বঞ্চিত হবেন না।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটি সার্কিট হাউজে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) রিপন চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, প্রাক্তন সংসদ সদস্য মনিস্বপন দেওয়ান, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম, কেন্দ্রীয় বিএনপির উপধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মনছুরুল হক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com