1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

পানির স্রোতে ঝাঁপ দিয়ে দুই ব্যক্তিকে বাঁচালেন নারী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পানির স্রোতে ভেসে যাচ্ছিলেন দুই ব্যক্তি। তখন তাদেরকে বাঁচাতে এগিয়ে এলেন না কেউই। ডুবে যাচ্ছেন দুজন, এ দৃশ্য দেখে স্থির থাকতে পারেননি এক নারী। কোলের সন্তানকে মাটিতে রেখেই খালের খরস্রোতা পানিতে ঝাঁপ দিলেন তিনি।

তারপর কোনো রকমে একজনের প্রাণ বাঁচালেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে ভারতের ভোপালে।

৩২ বছরের ঐ নারীর নাম রবিনা। তার এ সাহসিকতার প্রশংসা করেছেন অনেকে। তাকে সম্মাননা দিয়েছে নাজিরাবাদের এসএইচও (স্টেশন হাউস অফিসার)।

সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, খাজুরিয়া গ্রামে সয়াবিনের খেতে রাসায়নিক স্প্রে করতে গিয়েছিলেন দুই কৃষক জিতেন্দ্র ও রাজু আহিরওয়ার। সেখানে একটি খাল রয়েছে। খাল পারাপার করার সময় পানিতের স্রোতে তারা ভেসে যান।

সেই সময় ঘটনাস্থলের কাছেই ছিলেন রবিনা। তার কোলে ছিল শিশু। রাজু ও জিতেন্দ্রকে ডুবতে দেখে মাটিতে সন্তানকে রেখেই খালের খরস্রোতা পানিতে ঝাঁপ দেন রবিনা। তারপর সাতরে জিতেন্দ্রকে উদ্ধার করে আনেন।

পরে আবার ঝাঁপ দিয়ে রাজুকে উদ্ধার করতে খালে নামেন রবিনা। কিন্তু ততক্ষণে জলের তোড়ে ভেসে গিয়েছেন রাজু। পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজুকে বাঁচাতে না পারায় আক্ষেপ করেছেন রবিনা। তার আক্ষেপ, ‘ওখানে আরো অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন যে, দুটো মানুষ ডুবে যাচ্ছে। কিন্তু কেউই সাহায্য করলেন না। ওদের মধ্যে আর কেউ যদি সাহায্য করতেন, তাহলে দুই ব্যক্তিকেই বাঁচানো যেত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com