1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা

পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার হিসেবে কাজ করেছিলেন।

২০০০ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে আম্পায়ারিংয়ের অভিষেক ঘটে আসাদ রউফের। এরপর পাকিস্তানের এই আম্পায়ার ক্যারিয়ারে ৬৪টি টেস্ট (৪৯টি অন ফিল্ড এবং ১৫টি অফ ফিল্ড), ১৩৯টি ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

২০০৬ সালে এই আম্পায়ার আইসিসির এলিট প্যানেলে যুক্ত হন। এর আগের বছর ২০০৫ সালে প্রথমবারের মতো টেস্ট আম্পায়ার হিসেবে অভিষেক হয় আসাদের। তিনি ২০০৪ সাল থেকে ওয়ানডে আম্পায়ারদের প্যানেলেও ছিলেন। বিংশ দশকের শুরুর দিকে তিনি এবং আলিমদার পাকিস্তানের আম্পায়ারিংয়ে অনেক সুনাম অর্জন করেন।

তবে আম্পায়ারিং ক্যারিয়ার থেকে আসাদের সমাপ্তি ঘটে ফিক্সিং কেলেঙ্কারির কারণে। আইপিএলে স্পট ফিক্সিং স্ক্যান্ডালে জড়িয়ে যাওয়ায় ২০১৩ সালে মুম্বাই পুলিশ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই আইপিএল শেষ হওয়ার আগে ভারত ছেড়ে যান আসাদ রউফ। এরপর আইসিসিও এই আম্পায়ারকে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট থেকে সরিয়ে দেন।

পরের বছর আইসিসির এলিট প্যানেল থেকেও সরিয়ে দেওয়া হয় এই পাকিস্তানি আম্পায়ারকে। যদিও স্পট ফিক্সিং কেলেঙ্কারির জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে কি না, এ বিষয়ে নিশ্চিত করে কিছুই বলেনি আইসিসি।

২০১৬ সালে বিসিসিআই এই আম্পায়ারকে দুর্নীতি এবং শৃঙ্খলাভঙ্গের জন্য ৫ বছরের নিষেধাজ্ঞা দেয়। আম্পায়ারিংয়ে আসার আগে পাকিস্তানের ঘরোয়া লিগে ক্রিকেট খেলতেন আসাদ। আম্পায়ারিং ছাড়ার পর দেশে ব্যবসা করেই জীবনধারণ করতেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com