পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১১ মার্চ/২৬ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজমুল হকের পারিবারিক দোয়া ও ইফতার মাহফিলে হাজারো রোজাদার উপস্থিত। পবিত্র রমজান মাসের ২০’রোজায় উপজেলার ভীমপুর নিজ বাসভবনে ২২-তম বাৎসরিক পারিবারিক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি। এসময় তিনি রোজাদারের সাথে বসেই দোয়া শেষে ইফতার করেন। ইফতার মাহফিল এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মাওলানা পলাশ, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, বাগজানা ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মতিয়ার রহমান ও জামায়াত নেতা শাহাদাৎ হোসেন এবাদত, যুবদল নেতা মোঃ সাদ্দাম হোসেন সহ ইউনিয়নের শত শত রোজাদার মুসল্লিগন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই। আকতার হোসেন