1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন। দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ইরানে স্থল হামলা হলে আমিরাত ‘শত্রু’—তছনছ করার হুঁশিয়ারি তেহরানের ১৩ দিনের বিরতি শেষে আবারও সরব জাতীয় সংসদ—রাষ্ট্রপতির ভাষণের ওপর শুরু আলোচনা

পল্টনে মুখোমুখি অবস্থানে পুলিশ-বিএনপি, ভাঙচুর-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

রাজধানীর পল্টনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। বিজয়নগর পানির ট্যাংকির কাছে টায়ারে আগুন লাগিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিএনপি কর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার পর পল্টন-বিজয়নগর এলাকায় দেখা যায় এমন চিত্র।

এছাড়া, কাকরাইলে বিএনপি-পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে। কাকরাইল অডিট ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবিও।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছে, দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ বাধে। বিএনপি নেতারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। আর পুলিশ বিএনপি নেতাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে। সেই সময় বিএনপির নেতাকর্মীরা কাকরাইল মসজিদের সামনের পুলিশ বক্স ভাঙচুর করে।

 

তিনি আরও জানান, অন্তত ৪০টিরও বেশি গ্রেনেডের শব্দ পাওয়া গেছে। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়লে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ পল্টনের দিকে, কিছু মৎস্য ভবনের দিকে চলে যায়। পরে পুলিশ উল্টো দিক থেকেও টিয়ারশেল ছুড়তে ছুড়তে এগোয়। বর্তমানে কাকরাইল মসজিদের সামনে কেউ নেই।

এখনো সাউন্ড গ্রেনেড ফোটানোর শব্দ পাওয়া যাচ্ছে এবং উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন ডেইলি স্টার প্রতিবেদক।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বিএনপির সমাবেশ। অন্যদিকে দেড় কিলোমিটার দূরের বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করছে আওয়ামী লীগ।
সমাবেশ ঘিরে উভয় দলের নেতাকর্মীরাই সকাল থেকে নিজ নিজ সমাবেশস্থলে অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com