1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

‘পরীমনি-সাকলায়েন রহস্য’ খুঁজতে কারাগারে যাবে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ডিএমপির সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি গোলাম সাকলায়েনের ঘটনা তদন্তে কারাগারে থাকা কস্টিউম ডিজাইনার জিমি ও কথিত মামা আশরাফুল ইসলাম দিপুর জবানবন্দি নিতে কারাগারে যাবে তদন্ত কমিটি।

এজন্য তদন্ত কাজ শেষ করতে আরও সময় চেয়েছে পুলিশ সদরের গঠিত তদন্ত কমিটি। পাশাপাশি পরীমণিসহ আরও ক’জনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করছে তদন্ত কমিটি।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গোলাম সাকলায়েনকে তার স্বপদ থেকে সরিয়ে পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওিএম) পশ্চিমে বদলীর পর গত ১১ আগস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মাসুদ করিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্য ডিএমপির নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-কমিশনার হামিদা পারভীন এবং সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আকতার। কমিটি ইতোমধ্যে দুই দফা সময় বাড়িয়ে আবারো ১৫ দিনের সময় চেয়েছে সংশ্লিষ্ট বিভাগের কাছে।

পরীমণি-সাকলায়েনকাণ্ডে গঠিত তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত কমিটিকে শুরুতে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। সেই হিসেবে গত ২৬ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তখন সময় চেয়ে নেয় কমিটি। এরপরও সাক্ষ্য নেওয়ার কাজ বাকি থাকায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আরও ১৫ দিনের সময় চেয়ে পুলিশ সদর দফতরের ডিসিপ্লিনারি বিভাগে চিঠি দিয়েছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির সদস্য সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আকতার বলেন, তদন্তের প্রয়োজনে যাকে যাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সাক্ষ্যের প্রয়োজনে আমরা তা নিচ্ছি। কিছু বিষয় নতুন করে আমরা আমলে নিয়েছি। সেগুলোর কাজ করতে সময় প্রয়োজন। এজন্য নতুন করে কমিটি সময় চেয়েছে সংশ্লিষ্ট দফতরে।

পরীমণি, জিমি ও দিপুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তদন্তের স্বার্থে আমরা তা প্রকাশ করতে চাই না। তবে আমরা আরও ২/৩ জনের সাক্ষ্যের প্রয়োজন মনে করছি। আমরা তদন্তের মোটামুটি শেষ পর্যায়ে। আশা করছি বর্ধিত এই সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবো।

তবে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পরীমণি ও সাকলায়েনের মধ্যকার ভিডিও প্রকাশের পর তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। গঠিত হয়েছে তদন্ত কমিটি। পরে আরও একটি ভিডিও ফাঁস হয়। সেই ভিডিওতে পরীমণি ও সাকলায়েন ছাড়া আর কে কে উপস্থিত ছিলেন সেটা জানার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা দুজনের নাম জেনেছি। তারা হলেন পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি ও কথিত মামা আশরাফুল ইসলাম দিপু। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটকের পর তারা দুজনেই কারাগারে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করতে হলে জামিন পর্যন্ত অপেক্ষা করা সুযোগ নেই। তাই যথাযথ নিয়ম অনুসরণ করে কারাগারে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্যগ্রহণ করা হবে। এছাড়া পরীমণিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আরও কিছু জিনিস নতুন করে যুক্ত করতে হচ্ছে। সেগুলো তদন্ত প্রতিবেদনে উল্লেখ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com