1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

পররাষ্ট্রমন্ত্রী সত্য বলায় তাকে পুরস্কার দেওয়া উচিত : ডা. জাফরুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২০৭ বার দেখা হয়েছে

কারণ গত নির্বাচনে তিনি তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেননি। তাই তিনি সত্যি কথাটা বলেছেন। শেখ হাসিনা সরকারের পতন হলে এই পররাষ্ট্রমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া তাঁর পাশে আর কেউ থাকবে না।

শনিবার (২১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে গুম পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য আমাদের শত শত মানুষ হারিয়ে গেছে, তাদের কোনো খোঁজ নেই।

গুম হওয়া পরিবারের সদস্যদের সব আন্দোলনের সঙ্গে আমি আছি। আপনারা আন্দোলন চালিয়ে যান, জয় আপনাদের হবেই।’ তিনি বলেন, মায়ের ডাকের সদস্যদের কান্না আর চোখের পানিতে সরকার নিঃশেষ হয়ে যাবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা এই হারিয়ে যাওয়া মানুষের সন্ধান চাই। সরকারের কাছে ফরিয়াদ করে কোনো লাভ হবে না। এরা এক কান দিয়ে শুনবে আরেক কান দিয়ে বের করে দেবে, স্বজন ফিরে পাবেন না।

আপনাদের পক্ষে জাতিসংঘ সমর্থন করছে, সারাবিশ্ব সমর্থন করছে, আপনাদের পক্ষে যাদের বিবেক আছে তারা সমর্থন করছে। আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে এই প্রশ্নের জবাব দিতে বাধ্য করব।

মানববন্ধনে বিভিন্ন সময় দেশে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন স্বজনরা। তাঁরা বলছেন, এখনও তাঁরা তাঁদের স্বজনদের ফিরে আসার অপেক্ষায় আছেন। তাঁদের মেরে ফেলা হলেও যেন তা জানানো হয়। এভাবে স্বজনদের জন্য আর কতকাল অপেক্ষা করতে হবে? আর কত চোখের পানি ফেলতে হবে?

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রত্যেকের বুকে ঝোলানো ছিল নিখোঁজ স্বজনের ছবি। কারও বুকে সন্তানের ছবি, কারও বুকে বাবার ছবি, আবার কারও বুকে ভাইয়ের ছবি। নিজেদের দুঃসহ কষ্টের কথা তুলে ধরেন তাঁরা। কারও মা, কারও সন্তান, কারও বোন ঘটনার বর্ণনা দেন।

প্রতিটি গুমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার অভিযোগ করে তাঁরা বলেন, এভাবে আর কতকাল আর কতজনকে বাবার আদর থেকে বঞ্চিত করা হবে? আর কতজনকে তাঁর সন্তানের জন্য চোখের পানি ফেলতে হবে? অনেক শিশু তার বাবার সঙ্গে খেলাধুলা করতে চায়; হাত ধরে স্কুলে যেতে চায়।

গুম হওয়া সাজেদুলের মেয়ে রায়েসা ইসলাম বলেন, ‘আমি আট বছর ধরে এখানে দাঁড়িয়ে একই কথা বলছি- আমি আমার বাবাকে ফেরত চাই। আমি গত বছর বলেছিলাম, আমার বাবাকে ফিরিয়ে দিতে না পারলে আমাকেও গুম করে দিন। আমি আজও একই কথা বলছি। আমি এখানে আর আসতে চাই না। আমি শুধু আমার বাবাকে ফিরে পেতে চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমরা যখন গুম হওয়া থেকে বেঁচে যাওয়া ভিকটিমদের কথা শুনি, তখন আমরা শিউরে উঠি কিন্তু অবাক হই না। সরকারের কাছে প্রশ্ন- যদি আপনারা গুম না করেন তাহলে এগুলোর সুরাহা কেন করছেন না। তাই আমাদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যটা বের করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, গুমের শিকার ইকবাল হোসেন বাতেনের স্ত্রী স্মৃতি আক্তার, পারভেজ হোসেন সোয়েলের মেয়ে ঋদি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com