1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

পদ্মায় এত পাঙাশ কখনো দেখেননি জেলেরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর ইলিশের বাজার দখল করেছে পদ্মার পাঙাশ মাছ। পদ্মার সুরেশ্বর এলাকায় এখন ইলিশ নেই বললেই চলে। তবে ইলিশের অভাব পূরণ করছে পদ্মার সুস্বাদু পাঙাশ মাছ।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সুরেশ্বর মাছ বাজারে সরেজমিনে দেখা গেছে, আড়ৎদারদের মাছের ডালাতে কোন ইলিশ মাছ নেই, পদ্মার পাঙাশ মাছে সয়লাব হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরে শরীয়তপুরে নড়িয়া ও ভেদরগঞ্জ এলাকার পদ্মা নদীতে প্রচুর পরিমাণ পাঙাশ মাছ ধরা পড়ছে জেলেদের জালে। পাঙাশ মাছ হাসি ফুটিয়েছে জেলেদের।

ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে গত ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত নদীতে মাছ শিকার বন্ধ ছিল। ৪ নভেম্বর ভোর রাত হতে জেলেরা নদীতে মাছ শিকার শুরু করেন। ওই দিন থেকেই জেলেদের জালে প্রচুর পরিমাণ পাঙাশ মাছ ধরা পড়তে থাকে। পদ্মা নদীর শরীয়তপুরের নড়িয়ার চরআত্রা, নওপাড়া, ঘরিসার, ভেদরগঞ্জের কাঁচিকাটা, তারাবুনিয়া ও চরভাগা এলাকায় পদ্মা নদীতে জেলেরা পাঙাশ শিকার করছেন।

পদ্মায় এতো পাঙাশ মাছ গত ৩০ বছরেও দেখেননি বলে জানিয়েছেন সুরেশ্বের বাজারের মাছের আড়ৎদার সাইফুল ইসলাম দেওয়ান। তিনি জানান, ৫ থেকে ১২ কেজি ওজনের পাঙাশ ধরা পড়ছে জেলেদের জালে। সারারাত ভরে মাছ শিকার করে সকালে তা বিক্রি করছেন নড়িয়ার সুরেশ্বর মাছের পাইকারি বাজারে। এই বাজারে ৩২টি আড়ৎদার রয়েছে। দুই থেকে আড়াই হাজার জেলে এখানে মাছ বিক্রি করতে আসেন। প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা মাছ বিক্রি হয় এখানে। প্রতি কেজি পাঙাশ মাছ ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে এখানে। তবে পাঙাশের আমদানির সাথে দাম উঠানাম করে। আমদানি বেশি হলে দাম ৫০০ থেকে ৬০০ টাকায় নেমে আসে।

মাছের আড়ৎদার নান্নু বেপারী বলেন, আগে সুরেশ্বর বাজারটি ইলিশ মাছের পাইকারি বাজার হিসেবে পরিচিত ছিল। এখানে ইলিশ মাছ ভরপুর ছিল। এখন ইলিশ মাছ নেই বললেই চলে। তবে ইলিশের চাহিদা পূরণ করেছে পদ্মার পাঙাশ মাছ।

এদিকে, পদ্মার পাঙাশ সুস্বাদু হওয়ায় শরীয়তপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও মাদারীপুর থেকে ক্রেতারা এখানে মাছ কিনতে আসেন।

ঢাকা থেকে সুরেশ্বর বাজারে পাঙাশ মাছ কিনতে এসেছেন নজরুল ইসলাম নামের এক ক্রেতা। তিনি বলেন, সুরেশ্বর বাজারে পদ্মার পাঙাশ পাওয়া যায়। তাই তিনি এখানে পাঙাশ মাছ কিনতে এসেছেন এবং ৮০০ টাকা কেজি দরে ১০ কেজি ওজনের পাঙাশ মাছ কিনতে পেরে তিনি খুশি।

ভেদরগঞ্জের কাঁচিকাটা ইউনিয়নের বোরোকাঠি এলাকার জেলে মোবারক হোসেন ২৫ বছর ধরে পদ্মা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন। তিনি কখনো সারা বছর জুড়ে মাছ শিকার করেও ৬০-৭০ হাজার টাকা সঞ্চয় করতে পারেননি। অথচ, গত কয়েকদিনে তিনি পাঙাশ মাছ বিক্রি করে ৪ লাখ টাকা সঞ্চয় করেছেন।

নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন মৃধা বলেন, গত ২২ দিন যাবত নদীতে মাছ ধরা বন্ধ ছিল। তাই ইলিশের পাশাপাশি পাঙাশ মাছ উন্মুক্ত প্রবহমান নদীতে বিচরণের সুযোগ পেয়েছে। এজন্য জেলেদের জালে প্রচুর পাঙাশ মাছ ধরা পড়ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com