1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

পদত্যাগপত্র জমা দিলে এমপি হারুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এ সময় সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জিএম সিরাজ তার সাথে ছিলেন।

তার এ পদত্যাগের মধ্য দিয়ে বিএনপির সকল সংসদ সদস্যের পদত্যাগ নিশ্চিত হলো।

এর আগে বুধবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান তার পদত্যাগপত্র জমা দেয়ার কথা জানান।

তার আগে গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন বিএনপির ছয়জন সদস্য। সেদিন বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও এমপি হারুন বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করেননি স্পিকার।

ওই সময় স্পিকার বলেছিলেন, এমপি হারুনুর রশিদ বিদেশে থাকায় অনুপস্থিত রয়েছেন এবং এর মধ্যে আব্দুস সাত্তার অসুস্থ থাকায় সংসদ সচিবালয় তার সই মিলিয়ে দেখবে ও কথা বলবে। সব ঠিক থাকলে তার আবেদনও গৃহীত হবে। তবে ই-মেইলের মাধ্যমে পদত্যাগ পত্র দেয়ায় হারুনুর রশীদের আবেদন গ্রহণ হবে না। তাকে পরে এসে জমা দিতে হবে। এরই প্রেক্ষিতে আজ সশরীরে নিজের পদত্যাগপত্র জমা দিলেন এমপি হারুন।

পদত্যাগপত্র জমা দেয়ার সময় ওই দিন সশরীরে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো: আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো: মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় তার পক্ষে পদত্যাগপত্র নিয়ে যান পাঁচ এমপি। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় মেইলে পদত্যাগপত্র পাঠান। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।

তার আগে গত ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় এমপিরা পদত্যাগের ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com